Skip to content
July 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ঈদ যাত্রা হোক বিড়ম্বনাহীন স্বস্তিদায়ক

নিউজডেস্ক April 18, 2022

স ম্পা দ কী য়ঃ বিগত দু’বছর করোনা মহামারীর কারণে অনেকেই নিজ পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে দেশে যেতে পারেন নি। এবার করোনার প্রকোপ না থাকায় সবাই ঈদ করতে গ্রামমুখী। কিন্তু সড়ক পথে বলুন আর রেল পথেই বলুন, অথবা পানি পথ বা আকাশ পথ সব পথেই রয়েছে নানা বিড়ম্বনা। আকাশ পথে ভ্রমণের সক্ষমতা অনেকেরই নাই। যাদের আছে তারা নির্বিঘ্নে যাতায়াত করেন। কিন্তু পানি পথে আর সড়ক পথে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে গন্তব্যে পৌঁছাবার চেষ্টা করেন। যানজট আর জানজটে নাকাল হয়ে ছ;ঘন্টার পথ পাড়ি দেন ১০/১২ ঘন্টায়। এতে ঝক্কিঝামেলার পরও মানুষ আপন জনের সাথে ঈদ উৎসব পালন করে আনন্দ পায় আর দুর্ভাগারা দুর্ঘটনায় পতিত হয়ে জীবন হারায় বা পঙ্গুত্ব বরণ করেন। আমরা উৎসবে এমন বিয়োগান্তক পরিণতি দেখতে চাই না। তবে এবারের ঈদ যত্রাও যে ভোগান্তির হবে, তা না বললেও খুব সহজেই অনুমেয়।

দেশের চারটি প্রধান মহাসড়কের মধ্যে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রংপুর মহাসড়কে যানজটের আশঙ্কা বেশি। ঢাক-চট্টগ্রাম ও ঢাক-সিলেট মহাসড়কেও যানজট তৈরী হয়। মূলত সড়ক স¤প্রসারণ ও নির্মাণ কাজের জন্য ঢাকা রংপুর ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট লেগে থাকে। ঈদ যাত্রায় গাাড়ির সংখ্যা বাড়লে তা আরও প্রকট রূপ ধারণ করবে। ওদিকে ঢাক-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি অংশে সংস্কারের কাজ চলছে। ঢাকা সিলেট মহাসড়কে যানবাহনের অবৈধ স্ট্যান্ড দূর্ভোগ সৃষ্টি করছে। আর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের বড় সমস্যা পদ্মা পাড়ি দেয়া।

এক নদী বিস ক্রোশের মতোই ঈদ যাত্রায় কখন পদ্মা পাড়ি দেয়া সম্ভব হবে, তা কারো জানা নেই। এদিকে শিমুলিয়া- বাংলাবাজার ঘাট দিয়ে ট্রাক ও বাস পারাপার বন্ধ। পাটুরিয়া – দৌলতদিয়া ঘাটে ফেরি ও ঘাট চাহিদার তুলনায় অল্প। এখনই ফেরি পারাপারে অসংখ্য বাস ও ট্রাক আটকে থাকছে।
ঈদ যাত্রায় কি পরিমাণ গাড়ি বাড়ে তা নির্ধারণের জন্য আমরা বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজার দিকে নজর দিলে বুঝতে পারবো। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১২ থেকে ১৩ হাজার যানবাহন সেতু পার হয়।

ঈদ যাত্রায় তা ৩০ থেকে ৩২ হাজারে উন্নীত হয়। বাড়তি এ যান বাহনের চাপ সহ্য করা কঠিন। কিন্তু সারা দেশের মহাসড়কেই এমন ঘটছে। স্থানীয় ভাবে চলাচলকারী লোকাল বাস ঈদ যাত্রায় আন্তঃজেলা পরিবহন হয়ে যায়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব সময়ই কর্তা ব্যক্তিরা নানা কথার ফুলঝুড়ি ফোটান। এবারো তার ব্যতিক্রম নয়। সড়ক বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা নানা উদ্যোগ নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর গত ৯ এপ্রিল এক সভায় ২০ এপ্রিলের মধ্যে সব সড়ক চলাচলের উপযোগী করার নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকে বলা হয়, যেখানে যেখানে মেরামত করা দরকার তা আগে করে ফেলতে হবে। এ নির্দেশ আগে দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে তা শেষ করা সম্ভব হয় নি বলে সময় ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। তা হোক তবু মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন, নির্ঝঞ্ঝাট হোক। স্বস্থিতে মানুষ আপন জনের কাছে ফিরুক। ঈদ শেষে আবার কর্মক্ষেত্রে ফিরে আসতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।

Continue Reading

Previous: স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক
Next: মাহে রমজানের সওগাত

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026
সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর মাধ্যমে ২ লাখ ৪০ হাজার কৃষক পরিবার ঋণমুক্ত

July 16, 2026
রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

রাজশাহীতে নারীকে কুপিয়ে ছিনতাই ১৮ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার

July 16, 2026
রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং দক্ষতা বাড়াতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

July 16, 2026
কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

কাটাখালীতে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: শালিসি চুক্তি ভঙ্গের অভিযোগ, ভবন ভাঙার আশঙ্কায় নিরাপত্তা চায় পরিবার

July 16, 2026

আরও খবর

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত

July 16, 2026
রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

July 16, 2026
রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

July 16, 2026
কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কুসুম্বা শাহী জামে মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকা

July 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

182308
Users Today : 169
This Month : 129823
This Year : 153744
Total Users : 182308
Views Today : 780
Total views : 542052

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.