Skip to content
September 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

উয়েফা-ফিফা প্রসঙ্গে কোর্তোয়ার বিস্ফরক মন্তব্য

নিউজডেস্ক October 11, 2021

এফএনএস স্পোর্টস: ফুটবলের ঠাসা সূচি নিয়ে এর আগেও ক্ষোভ ঝেড়েছেন অনেকে। কড়া সমালোচনা করেছেন। এবার থিবো কোর্তোয়া ধুয়ে দিলেন উয়েফা ও ফিফাকে। ফুটবলের এই নিয়ন্তা সংস্থাগুলো অর্থ ছাড়া কিছু বোঝে না বলে তীর্যক ভাষায় আক্রমণ করেছেন বেলজিয়ান গোলরক্ষক। তারা ফুটবলারদের কথা একবিন্দু ভাবে না বলেও অভিযোগ তার। উয়েফা নেশন্স লিগে গত রোববার বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয় ইতালি। ওই ম্যাচের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আয়োজনের উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল কোর্তোয়াকে। স্রেফ অর্থের জন্য ম্যাচটি হচ্ছে বলে কড়া ভাষায় উত্তর দেন তিনি। “এটা স্রেফ একটা অর্থের ম্যাচ এবং সৎভাবে বলতে গেলে এটাই বলতে হবে। আমরা ম্যাচটি খেলছি কেবল উয়েফার জন্য, বাড়তি অর্থের জন্য এবং টিভিতে অতিরিক্ত একটা ম্যাচ দেখানোর জন্য।” “ওকে, এটা আমাদের জন্য ভালো একটা ম্যাচ, কেননা আমরা ইতালির বিপক্ষে খেলব। ইতালির জন্য এটা ভালো একটা ম্যাচ, কেননা, তারা বেলজিয়ামের বিপক্ষে খেলবে। অবশ্যই সবাই বলেছে তারা ম্যাচটি খেলতে চায়, কিন্তু দুটি দলকে দেখুন এবং দেখুন তারা কত খেলোয়াড় বদল করেছে। যদি দুটো দল ফাইনাল খেলত, তাহলে অন্য খেলোয়াড়রা খেলত। এটা দেখাচ্ছে, খুব বেশি ম্যাচ খেলছি আমরা।” আগামী বছর আছে কাতার বিশ্বকাপ। এখনও এর বাছাই পর্ব শেষ হয়নি। ক্লাবের খেলাও আছে। একের পর এক ম্যাচের ফলে খেলোয়াড়দের চোটে পড়ার ঝুঁকিও বাড়ছে। এভাবে সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়া যায় না বলেও মনে করেন রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক। “জুনে নেশন্স লিগের চারটি ম্যাচৃকেন? পরের বছর নভেম্বরে আমাদের বিশ্বকাপ খেলতে হবে এবং জুন পর্যন্ত আবারও পরের ধাপের ম্যাচগুলো খেলতে হবে আমাদের।” “আমরা চোটে পড়তে পারি। কেউ খেলোয়াড়দের কথা আর ভাবে না। লম্বা মৌসুমের পর আমাদেরকে আবারও নেশন্স লিগের আরও ম্যাচ খেলতে হবে এবং ছুটি মিলবে মাত্র দুই সপ্তাহের এবং একজন খেলোয়াড়ের সর্বোচ্চ পর্যায়ে ১২ মাস খেলে যাওয়ার জন্য এই বিশ্রাম যথেষ্ট নয়।” কদিন আগে ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ ইউরোপের কয়েকটি ক্লাব। ‘বিদ্রোহী’ লিগটি ভেস্তে গেছে ফুটবলের নিয়ন্তা সংস্থাগুলোর আপত্তিতে। কিন্তু আদতে খেলোয়াড়দের কথা কেউ ভাবছে না বলে অভিযোগ কোর্তোয়ার। সবাই বিষয়গুলো নিয়ে সোচ্চার হোক-এমন আহ্বান তার। “যদি আমরা কখনই কিছু না বলি, তাহলে বিষয়গুলো এরকমই থাকবে। সুপার লিগ এলো আলোচনায়, কিন্তু এটাও একই জিনিস, যেখানে অতিরিক্ত ম্যাচ খেলতে হবে এবং কনফারেন্স কাপ বা যে নামের ট্রফিই হোক না কেন, একই কথা।” “যারা সুপার লিগ চেয়েছিল, তাদের ওপর তারা ক্ষুব্ধ হলো। কিন্তু তারা খেলোয়াড়দের নিয়ে ভাবে না, শুধু নিজেদের পকেট নিয়ে ভাবে এবং এটাই বাজে বিষয়। আপনারা শুনেছেন, তারা এখন প্রতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা বিশ্বকাপ করতে চায়, কিন্তু আমরা কখন বিশ্রাম নিব? কখনও না।” ঠাসা সূচির কবলে পড়ে খেলোয়াড়রা চোটগ্রস্ত হতে হতে একসময় সব শেষ হয়ে যাবে বলেও ক্ষোভ ঝাড়লেন কোর্তোয়া। “খেলোয়াড়রা চোটে পড়বে এবং চোটে পড়বে এবং চোটে পড়বে। তারপর শেষ হয়ে যাবে। তাই আরও ভালোভাবে, আরও বেশি করে খেলোয়াড়দের যতœ নেওয়া দরকার। আমরা রোবট নই। কেবল আরও ম্যাচ বাড়ছে, বিশ্রামের সময় আরও কমছে এবং কেউই আমাদের কথা ভাবে না।

Continue Reading

Previous: বাংলাদেশের সুযোগ এখনও হাতছাড়া হয়ে যায়নি
Next: এলপিএল’র চুড়ান্ত প্লেয়ার ড্রাফটে বাংলাদেশি ৮ ক্রিকেটার

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

550032
Users Today : 479
This Month : 129403
This Year : 521468
Total Users : 550032
Views Today : 2006
Total views : 1966545

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.