Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ

নিউজডেস্ক December 2, 2021

আলো বিদেশ ডেস্ক: ওমিক্রন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ
করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে ভ্যাকসিন কার্যকর কিনা তা নিয়েও জল্পনার শেষ নেই।

এদিকে করোনার নতুন এই ধরন নিয়ে যেন লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন জার্মানির ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা।

গত মঙ্গলবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাতকারে বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা উগুর সাহিন বলেন, ওমিক্রনের কারণে আরও বেশি মানুষ সংক্রমিত হলেও যারা ভ্যাকসিন নিয়েছেন তারা গুরুতর অসুস্থতা থেকে নিজেদের রক্ষা করতে পারবেন।

করোনার প্রথম ভ্যাকসিনগুলোর মধ্যে বায়োএনটেকের একটি ভ্যাকসিন আবিষ্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তিনি বলেন, আপনাদের প্রতি আমার বার্তা হচ্ছে, এ নিয়ে অযথা আতঙ্কিত হবেন না।

পরিকল্পনা একই রকম রয়েছে। দ্রুত গতিতে ভ্যাকসিনের তৃতীয় ডোজের কর্মসূচি বাড়ানোর প্রতি জোর দিতে বলেছেন তিনি। ২০২০ সালে তিনি এবং তার টিম মিলে করোনার ভ্যাকসিন আবিষ্কার করেন এবং পরবর্তীতে তা যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের সঙ্গে মিলে ওই ভ্যাকসিনের উন্নয়ন ঘটানো হয়। ইতোমধ্যেই তাদের এই ভ্যাকসিন কার্যকারিতার প্রমাণ দিয়েছে।

এটি ভাইরাসের অন্যান্য ধরনগুলোর কারণে শরীরে গুরুতর রোগ-ব্যাধীর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। তিনি উল্লেখ করেছেন যে, ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন হয়তো ডেল্টার মতোই কাজ করবে।

উচ্চ মিউটেশনের কারণে ওমিক্রন নিয়ে ভীতি থাকলেও তিনি কাউকে ঘাবড়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমাদের বিশ্বাস ওমিক্রনের বিরুদ্ধেও ভ্যাকসিন কার্যকর হবে।

সম্প্রতি মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, বর্তমানে যেসব ভ্যাকসিন রয়েছে সেগুলো ওমিক্রনের বিরুদ্ধে কম কার্যকর।

তার এমন বক্তব্যের পরই বায়োএনটেকের প্রধান নির্বাহী বর্তমান ভ্যাকসিনগুলো নিয়ে আশ্বস্ত করলেন।

Continue Reading

Previous: কিউবার মানুষ কেন দেশ ছাড়ছেন!
Next: ইএসপিএনের সেরা ফরোয়ার্ড মেসি

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

545754
Users Today : 1221
This Month : 125125
This Year : 517190
Total Users : 545754
Views Today : 6363
Total views : 1942667

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.