Skip to content
July 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

কুমিল্লায় থানাতেই ধর্ষণের বিচার, জরিমানার টাকা নয়-ছয়ের অভিযোগ

নিউজডেস্ক October 5, 2021

আলো ডেস্ক: কুমিল্লায় মামাতো ভাইয়ের বিরুদ্ধে ফুফাতো বোনকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে থানায়। সেই প্রেক্ষিতে মুরাদনগর থানা পুলিশ মামাতো ভাই শাহিনকে গ্রেপ্তার করেন। ৫ ঘণ্টা পর উভয়ের উপস্থিতিতে থানায় বসে ধর্ষণের বিচার শুরু হয়। দুই পক্ষের কথা শুনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমানের উপস্থিতিতে সন্ধ্যা ৭টার দিকে মামাতো ভাই শাহিনকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই টাকা থেকে অভিযোগকারী মামাতো বোনকে ৮০ হাজার টাকা দেওয়া হয়। আর পুলিশের খরচ বাবদ বাকি ৬০ হাজার টাকা থানায় রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় মুরাদনগর থানায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহিন (২৫) বাহরাইন প্রবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাস থাকার সময় শাহিনের সঙ্গে পরিবারের সম্মতিতে তার মামাতো বোনের বিয়ের কথাবার্তা হয়। গত ১৭ আগস্ট শাহিন দেশে আসার পর তার মামাতো বোনকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু গত মঙ্গলবার শাহিন অন্যত্র বিয়ে করেন। পরে শনিবার সকালে মুরাদনগর থানায় শাহিন তার বাবা-মা ও বোনসহ চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় ওইদিন দুপুরেই অভিযুক্ত শাহিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে অভিযুক্ত শাহিনের বোন শাহিনা আক্তার বলেন, আমার ভাই বিয়ে করেছে মাত্র চারদিন। তার টাকা পয়সা দেখে তাকে বিপদে ফেলার জন্য গ্রামের কিছু খারাপ লোকের কুপরামর্শে থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আমাদের থানায় ডেকে এক লাখ ৪০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি নিষ্পত্তি করে দেওয়া হয়। বড় স্যার বললেন, ওই টাকা থেকে ৮০ হাজার টাকা আমার ফুফাতো বোনকে দেয়া হবে, বাকি ৬০ হাজার টাকা থানার খরচ বাবদ রাখা হয়েছে। সালিশ বৈঠকের কথা স্বীকার করে মুরাদনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর-আজম বলেন, দুপক্ষের অনুমতিতে থানাতেই সালিশ করেছি। আর সালিশে ক্ষতিপূরণ বাবদ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়, সেই টাকাই ছেলের পরিবারের কাছ থেকে নেওয়া হয়েছে। এর বাইরে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয়নি। মুরাদনগর থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, মামাতো ভাই বিয়ে না করায় থানায় একটি লিখিত অভিযোগ করেন ফুফাতো বোন। মেয়েটির বিবাহ বাবদ কিছু টাকা দিয়ে দেওয়া হয়। থানায় খরচ বাবদ কোন-টাকা পয়সা রাখা হয়নি। তার পরও বিষয়টা খবর নিয়ে দেখছি। জেলা পুলিশ সুপার (এসপি) মো. ফারুক আহমেদ জানান, থানায় টাকা নেওয়ার কথা না। বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Previous: তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: হাফিজ
Next: টাকা খেয়ে মনোনয়নের জন্য খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না: কাদের

Related Stories

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026
রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রামুতে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

July 28, 2026
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026

আরও খবর

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

July 28, 2026
ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গুর উচ্চঝুঁকিতে রাজশাহী বিভাগ

July 28, 2026
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১, আহত

July 28, 2026
পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পুরোনো-নতুন এনআইডিতে জন্মতারিখ ভিন্ন, তবু অভিযোগ খারিজ; তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

July 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

215722
Users Today : 1975
This Month : 163237
This Year : 187158
Total Users : 215722
Views Today : 14652
Total views : 745612

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.