Skip to content
October 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

চীনের অগ্নিকাণ্ডে নিহত ১৫, আহত ৪৪

নিউজডেস্ক February 24, 2024

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানজিংয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা অন্তত ১৫ জন নিহত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘটা এই অগ্নিকান্ডের ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪৪ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, একটি আকাশচুম্বী ভবনে আগুন জ্বলছে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। অন্যান্য ছবিগুলো থেকে দেখা গেছে বেশ কয়েকটি তলায় আগুন জ্বলছে।

এএফপির প্রতিবেদন অনুসারে, স্থানীয় কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, প্রাথমিকভাবে তারা অনুমান করছেন—ভবনটির প্রথম তলায় বেশ কিছু বৈদ্যুতিক বাইক রাখা ছিল। সেখানেই সম্ভবত আগুনের সূত্রপাত হয়। স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সকাল ৬টার মধ্যেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় এবং ভবনটি থেকে যাবতীয় উদ্ধারকাজ শেষ হয় দুপুর ২টার মধ্যেই।

ইহুয়াতাই শহরের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ভবনটির আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ২৫টি ট্রাক নিয়োগ করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডে ১৫ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইহুয়াতাই শহরের মেয়র চেন ঝিচাং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জানিয়েছেন, আহত ৪৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা ‘সংকটজনক’ এবং অন্য একজন গুরুতর আহত।

নানজিংয়ের ইহুয়াতাই শহরে এই দুর্ঘটনা ঘটে। শহরটিতে অন্তত ৮০ লাখ লোকের বাস। শহরটি চীনের অন্যতম ব্যস্ত নগরী সাংহাই থেকে ২৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

উল্লেখ্য, আগুন, মানহীন নিরাপত্তা ও দুর্বল প্রয়োগ ব্যবস্থাসহ বিভিন্ন কারণে চীনে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকটি মর্মান্তিক অগ্নিদুর্ঘটনা ঘটেছে, যার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে অবহেলাকে।

গত মাসে দেশটির শিনইউ শহরে একটি দোকানে আগুন লেগে বেশ কিছু লোক মারা যায়। বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, ওই ভবনটির বেসমেন্টে অবৈধভাবে আগুন ব্যবহারের কারণে এ দুর্ঘটনা ঘটে।

এর কয়েকদিন আগে চীনের হেনান প্রদেশে একটি স্কুলের ছাত্রাবাসে আগুন লেগে ১৩ জন ছাত্রছাত্রী মারা যায়। স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, ওই আগুনের সূত্রপাত হয় ইলেকট্রিক হিটিং ডিভাইস থেকে।

এ ছাড়া গত বছরের নভেম্বরে দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে একটি কয়লা খনির অফিসে আগুনে পুড়ে মারা যায় ২৬ জন। এ ছাড়া আহত হয় আরও বেশ কয়েকজন।

Continue Reading

Previous: গোপালগঞ্জে ৫ লাখ ২০ হাজার টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
Next: মজুতদার ও সিন্ডিকেটের মদদ দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বারনই নদী পুনরুজ্জীবিত করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

October 16, 2026
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026

আরও খবর

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ

October 16, 2026
রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম ৫৩ সদস্যের কমিটি, নেতৃত্বে তুহিন-শাহিন

October 16, 2026
বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহীতে গ্রেপ্তার ৪ আইফোন, ৩০০ ডলার, ম্যাসেজ বেড ও তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার

October 16, 2026
গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীতে পদ্মার ভাঙন এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

October 16, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

674627
Users Today : 4164
This Month : 80907
This Year : 646063
Total Users : 674627
Views Today : 21866
Total views : 2693231

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.