Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

চীনের শীর্ষ টেলিকম কোম্পানির লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র

নিউজডেস্ক October 27, 2021

এফএনএস বিদেশ: চীনের অন্যতম বৃহৎ একটি টেলিযোগাযোগ কোম্পানির লাইসেন্স বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ‘জাতীয় নিরাপত্তার’ কথা বলে যুক্তরাষ্ট্রে চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে সেবাদান বন্ধ করতে হবে কোম্পানিটিকে। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। প্রায় ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা করছে চায়না টেলিকম। বিশ্বের ১১০টি দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে শুরু করে মোবাইল ও ল্যান্ডলাইন টেলিফোন সেবা কার্যক্রম চালু রয়েছে কোম্পানিটির। চীনের টেলিকম খাতের প্রভাবশালী তিনটি কোম্পানির মধ্যে একটি এই চায়না টেলিকম। যুক্তরাষ্ট্র কর্মকর্তারা বলছেন, ‘কোম্পানিটির নিয়ন্ত্রণ যেহেতু চীন সরকারের হাতে, ফলে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থায় বিঘœ সৃষ্টির কিংবা মার্কিনিদের তথ্য মজুত ও বেহাতের সুযোগ থেকে যায়। এ সুযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক বা অন্যান্য ক্ষতিকর কার্যক্রম চালানো হতে পারে।’ চায়না টেলিকম যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘আমরা আমাদের ভোক্তাদের সেবা দেওয়া অব্যাহত রাখার জন্য সব ধরনের চেষ্টা করব।’ চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে’র সঙ্গে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের আলোচনার পরই চায়না টেলিকমের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত এলো। বৈশ্বিক অর্থনীতির হালচাল নিয়ে কথা বলেন দুজন। এর আগে ২০২০ সালের এপ্রিলে ‘চীন সরকারের প্রভাব এবং নিয়ন্ত্রণের’ অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে চায়না টেলিকমের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেয় মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি)। মার্কিন যুক্তরাষ্ট্রের রোষানলে পড়া সর্বশেষ চীনা কোম্পানি চায়না টেলিকম। গত বছর চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে ও জেডটিই থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর পণ্য কেনার ক্ষেত্রে কঠিন শর্ত আরোপ করে যুক্তরাষ্ট্র সরকার। এ ছাড়া ২০১৯ সালে ‘চায়না মোবাইল’-এর লাইসেন্স বাতিল করে মার্কিন প্রশাসন। অন্যদিকে, চীন সরকার পরিচালিত আরও দুটি কোম্পানি ‘চায়না ইনিকম আমেরিকাস’ এবং ‘প্যাসিফিক নেটওয়ার্ক’-এর মার্কিন লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Continue Reading

Previous: ৫-১১ বছরের শিশুদের ফাইজারের টিকা দিতে মার্কিন বিশেষজ্ঞদের সুপারিশ
Next: ভারতের কোভ্যাক্সিনের চূড়ান্ত মূল্যায়নে আরও তথ্য চাইল ডব্লিউএইচও

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

546526
Users Today : 1993
This Month : 125897
This Year : 517962
Total Users : 546526
Views Today : 12180
Total views : 1948484

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.