Skip to content
September 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগের আসর শুরু করল ঢাকা

নিউজডেস্ক October 19, 2021

এফএনএস স্পোর্টস: জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। সেই পথে এগিয়ে যেতে তৃতীয় দিন মোটেও সময় নেয়নি ঢাকা বিভাগ। অনায়াসেই সিলেট বিভাগকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর শুরু করল তারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে প্রথম স্তরের ম্যাচটি মঙ্গলবার ঢাকা জিতে নিয়েছে ৭ উইকেটে। ৬৬ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিন ঢাকার প্রয়োজন ছিল স্রেফ ১৮ রান। রকিবুল হাসান ও তাইবুর রহমানের ব্যাটে দিনের তৃতীয় ওভারেই তা ছুঁয়ে ফেলে দলটি। ৩ উইকেট ৪৮ রান নিয়ে শুরু করা দিনের প্রথম ওভারেই পরপর দুই বলে খালেদ আহমেদকে চার মারেন রকিবুল। পরের ওভারে এনামুল হক জুনিয়রকে বাউন্ডারি হাঁকান তাইবুর। ৩ চারে ১৫ করে অপরাজিত ছিলেন রকিবুল। এক চারে তাইবুর মাঠ ছাড়েন ৮ রান করে। ঢাকার জয়ের ভিত অবশ্য গড়া হয়ে গিয়েছিল ম্যাচের প্রথম দিনই। নাজমুল ইসলাম অপুর দুর্দান্ত বোলিংয়ে সিলেটকে তারা গুটিয়ে দেয় কেবল ৬৭ রানে। দ্বিতীয় ইনিংসেও সিলেট করতে পারেনি বড় রান। ফলে প্রথম ইনিংসে ভালো না করা ঢাকার জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি। প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪টি, ম্যাচে ৬৪ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাজমুল। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। আগামী রোববার রংপুর বিভাগের বিপক্ষে মুখোমুখি হবে ঢাকা। আর সিলেট খেলবে খুলনার বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৬৭
ঢাকা ১ম ইনিংস: ১৭৬
সিলেট ২য় ইনিংস: ১৭৪
ঢাকা ২য় ইনিংস: (লক্ষ্য ৬৬) (আগের দিন ৪৮/৩) ২০.৫ ওভারে ৬৬/৩ (রকিবুল ১৫*, তাইবুর ৮*; এবাদত ৭-৪-৮-১, খালেদ ৩-১-১৪-০, আবু জায়েদ ৬-১-১৬-১, রাহাতুল ৩-১-১১-১, এনামুল জুনিয়র ১-০-৭-০, কাপালী ০.৫-০-১-০)।
ফল: ঢাকা বিভাগ ৭ উইকেটে জয়ী।

Continue Reading

Previous: শিক্ষকের মর্যাদায় ‘শেখ রাসেল’ ছাত্রসমাজের অনুকরণীয়: আরেফিন সিদ্দিক
Next: ব্যাটিং পজিশন পরিবর্তন করতে চান কোহলি

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

548107
Users Today : 3574
This Month : 127478
This Year : 519543
Total Users : 548107
Views Today : 22352
Total views : 1958656

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.