আলো ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সালাম মিয়া (৪০) ও মো. শামীম (৪২) নামের দুই জেলেকে পাঁচশ টাকা করে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সাইদুল ইসলাম (৪০) নামের একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সালাম মিয়া চরবিহারী গ্রামের জহুর উদ্দিনের ছেলে ও মো. শামীম ডিগ্রী চরের শুকুরের ছেলে এবং সাইদুল ইসলাম গাবসারা গ্রামের চান মিয়ার ছেলে। ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান, মাছ ধরার অভিযোগে দুই জনকে এক হাজার টাকা জরিমানা ও সরকারি কাজে বাঁধা দেওয়ায় একজনের ১০ দিনের কারাদ- দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা ৫ শত মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে। মা ইলিশ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
