Skip to content
September 6, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

তীব্র গতিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিগজাউম, নিহত ৮

নিউজডেস্ক December 5, 2023

আন্তর্জাতিক ডেস্ক

ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় মিগজাউম। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের ৮টি জেলায় সতর্কতা জারি করেছে রাজ্য সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত এ খবর জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, ঘূর্ণিঝড়ের তামিলনাড়ু ও চেন্নাইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। চেন্নাইয়ে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল-কলেজ। অনেক এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। বাতিল করা হয়েছে বহু ফ্লাইট ও দূরপাল্লার ট্রেন। উপকূলীয় এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের গতিবেগ আরও বাড়ার শঙ্কা রয়েছে। অন্ধ্রপ্রদেশে কাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত বহাল থাকবে।

চেন্নাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলেছে, চেন্নাই শহরের বেসান্ত নগর এলাকায় ঝড়ে গাছ উপড়ে গিয়ে বিদ্যুতের ছিন্ন করেছে এবং এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে। অন্যদিকে নগরীর ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নির্মাণাধীন দেওয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে।এর প্রভাবে তামিলনাড়ুর চেন্নাইসহ একাধিক জায়গায় একটানা বৃষ্টি হচ্ছে। প্লাবিত চেন্নাই বিমানবন্দরের রানওয়ে। ফলে বাতিল করা হয়েছে একাধিক ফ্লাইট। অন্তত ২০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। রাজ্য সরকার চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের কেন্দ্র থেকে প্রয়োজনীয় সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন।

এদিকে অন্ধ্র প্রদেশ সরকার আটটি জেলায় সতর্কতা জারি করেছে। জেলাগুলো হচ্ছে- তিরুপতি, নেলোর, প্রকাশম, বাপটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কোনাসিমা এবং কাকিনাদা। উপকূলীয় এলাকা পুদুচেরিতে আজ সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, এদিকে ঘূর্ণিঝড় মিগজাউম বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা কম । তবে দেশের সব সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দেশের উপকূল ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কাল বৃষ্টি হতে পারে।

Continue Reading

Previous: ১০ মাসে ধর্ষণের শিকার ১০২২ নারী ও শিশু
Next: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে লড়বেন ৪ প্রার্থী

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর সারাদেশে বাস চলাচল শুরু

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর সারাদেশে বাস চলাচল শুরু

September 6, 2026
মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026
“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

“রাজশাহী সরদহ রেলওয়ে স্টেশন-ঈশ্বরদী রেলপথ এখন মৃত্যুর করিডর”

September 5, 2026
থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন

September 5, 2026
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মোহনপুরে বর্ণাঢ়্য শোভাযাত্রা

September 5, 2026
আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

আপত্তিকর ভিডিও ধারণ করে মাদরাসা শিক্ষককে আটকে রেখে আপত্তিকর ভিডিও ধারণ ও চাঁদা দাবি

September 5, 2026

আরও খবর

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর সারাদেশে বাস চলাচল শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী থেকে ৩০ ঘণ্টা পর সারাদেশে বাস চলাচল শুরু

September 6, 2026
মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জোকাহাট ক্লাব চ্যাম্পিয়ন

September 5, 2026
রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

September 5, 2026
মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

September 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

454588
Users Today : 2342
This Month : 33959
This Year : 426024
Total Users : 454588
Views Today : 4892
Total views : 1633363

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.