Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

দুর্গাপূজা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

নিউজডেস্ক October 8, 2021

দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে টানা ছয়দিন আমদানি রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এছাড়া ভারতের হিলি এক্সপোস্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারি স্বাক্ষরিত একটি পত্র বাংলা হিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে দেওয়া হয়। পত্রে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১১-১৬ অক্টোবর ছয়দিন ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ১৬ অক্টোবর প ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
আমদানি-রপ্তানির সময় বৃদ্ধি: এদিকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির সময় বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি কার্যক্রম চলবে বন্দরে। পূজার বন্ধের আগেই পণ্যবাহী ট্রাকের জট কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যা কার্যকর হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। ফলে প্রতিদিন সাড়ে ছয়টা পর্যন্ত দুই দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। এর আগে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলতো। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক আমদানি-রপ্তানি নিয়ম অনুসারে আমাদের এই কার্যক্রম পরিচালিত হয়। এছাড়াও ভারতের ব্যবসায়ীদের পক্ষ থেকে সময় বাড়ানোর জন্য একটি চিঠি দেওয়া হয়েছিল। জামিল হোসেন বলেন, পূজার দীর্ঘ ছুটি এবং কাঁচামালবাহী ভারতের ট্রাকগুলো দ্রুত সময়ে বাংলাদেশে প্রবেশ করাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে ভারতের ভেতরে জট কমবে এবং দেশীয় কাঁচামরিচ-পেঁয়াজে অনেকটা প্রভাব মুক্ত হবে। এর আগে সময় বাড়াতে গত বুধবার ভারতের পক্ষ থেকে বাংলাহিলি কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দেওয়া হয়। ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতের পতিরাম থেকে হিলি পর্যন্ত রাস্তার পাশে পূজাম-প নির্মাণ করা হচ্ছে। এ কারণে সময়মতো পণ্যবোঝাই ট্রাক সীমান্তের শূন্যরেখায় পৌঁছাতে পারছে না। যথা সময়ে বাংলাদেশে রপ্তানি না হলে কাঁচামরিচ-পেঁয়াজসহ অন্যান্য পণ্য ট্রাকেই নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে ৭-৯ অক্টোবর ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য রপ্তানির সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, আমি বাংলাদেশের সিঅ্যান্ডএফ সদস্যদের সঙ্গে কথা বলেছি। গতকাল বৃহস্পতিবার থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি করা হবে।

Continue Reading

Previous: পটুয়াখালীতে শহরের নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
Next: ঘাড় ধরে লন্ডন থেকে নিয়ে আসা হবে, তারেককে তথ্য প্রতিমন্ত্রী

Related Stories

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026
রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

September 20, 2026
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

September 20, 2026
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

September 20, 2026
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

September 20, 2026

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

540737
Users Today : 293
This Month : 120108
This Year : 512173
Total Users : 540737
Views Today : 1089
Total views : 1917702

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.