Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

নওগাঁ জেনারেল হাসপাতালে সাংবাদিক লাঞ্ছিদের প্রতিবাদে মানববন্ধন

নিউজডেস্ক October 31, 2021

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের (রিপ্রেজেন্টেটিভ) দ্বারা বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক এবং বণিক বার্তার নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

এসময় বিএমএসএফ ও সুজনের সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিএমএসএফ ও সুজনের সাধারন সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, বিএমএসএফ এর সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারন সম্পাদক একে সাজু ও আব্বাস আলী এবং জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল নয়ন, দৈনিক নবজেচতনার নওগাঁ জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সচেতন সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীরদের ব্যবস্থাপত্রে নিজেদের কোম্পানির ঔষধ লেখা আছে কিনা তা দেখার জন্য টানাটানি ও হুমড়ি খেয়ে পড়েন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। তাদের অনেকেই মুঠোফোন দিয়ে ব্যবস্থাপত্রের ছবি তুলে রাখেন। এতে রোগীদের অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

এমনকি হাসপাতালের বহির্বিভাগে ডাক্তারদের কক্ষে তাদের অবস্থান করতেও দেখা যায়। সেই চিত্র ধারন করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়। হাসপাতালে রিপ্রেজেন্টিভ কর্তৃক সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।

মানববন্ধন শেষে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মুক্তার হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। এসময় ডা. মুক্তার হোসেন বলেন, সচেতনতামূলক বিভিন্ন লিফলেট বিতরণ ও দেওয়ালে সাটানো আছে। হাসপাতালে রিপ্রেজেন্টেটিভদের কারণে রোগীদের প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। হাসপাতাল চত্বরে তাদের মোটরসাইকেল রাখাতে সমস্যা হয়। দুপুর ১টার পর সপ্তাহে দু’দিন ডাক্তার ভিজিট করার নিয়ম থাকলেও তারা মানছেন না। সাংবাদিকদের তিনি লিখিত স্মারকলিপি দিতে বলেন। এর প্রেক্ষিতে যা করণীয় তা করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রিপ্রেজেন্টেটিভ-চিকিৎসক সম্পর্কের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে তাদের রোষানলে পড়েন বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক এবং বণিক বার্তার নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন। প্রতিদিন সদর হাসপাতাল থেকে প্রায় ১২০০-১৫০০ হতদরিদ্ররা চিকিৎসা সেবা নিয়ে থাকে।

Continue Reading

Previous: মোহনপুরে “পথের আলো” সংগঠনের সামাজিক শৃঙ্খলা উন্নয়ণে আলোচনা সভা অনুষ্ঠিত
Next: রাজশাহী শিক্ষাবোর্ডে বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ-

Related Stories

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

685960
Users Today : 5128
This Month : 92240
This Year : 657396
Total Users : 685960
Views Today : 18409
Total views : 2752522

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.