Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

নতুন দলের আত্মপ্রকাশ:গণতান্ত্রিক রাজনীতির বিকাশ ঘটুক

নিউজডেস্ক March 1, 2025

সম্পাদকীয় :

আত্মপ্রকাশ করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। গত শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লাখো মানুষের উপস্থিতিতে ঘটা করেই দলটির শীর্ষ পদগুলোয় মনোনীতদের নাম ঘোষণা করা হয়। মূলত জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা এ দলের নেতৃত্বে রয়েছেন। তরুণদের এ নতুন রাজনৈতিক দলের ১৫১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসাবে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন।

প্রকাশ পেয়েছে নতুন দলের আহ্বায়ক কমিটির শীর্ষ আট নেতৃত্বের নামও। সেখানে প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও রয়েছেন আব্দুল হান্নান মাসউদ, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা প্রমুখ।

তরুণদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, সরকারের সাবেক আমলা, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা। এ ছাড়া আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের প্রতিনিধি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেন গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করা নানা শ্রেণি-পেশার নির্যাতিত ছাত্র-জনতাও। নতুন রাজনৈতিক দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই স্পিরিট’ সামনে রেখে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়াই তাদের লক্ষ্য। অধিকার ও মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পাশাপাশি হত্যা, গুম-খুনের রাজনীতি বন্ধ করতে কাজ করার প্রতিশ্রুতিও জানানো হয়। উল্লেখ্য, গেল জুলাই বিপ্লবে ছাত্র-জনতার সঙ্গে সব মত-পথ ও দলের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন; নতুন দলটিতে সেই নেতাকর্মীদের একটি অংশ যুক্ত হচ্ছেন।

ফলে বলা যেতে পারে, বিভিন্ন রাজনৈতিক ধারা থেকে আসা ব্যক্তিরা এখানে যুক্ত হয়েছেন। বাংলাদেশে আদর্শভিত্তিক আলাদা আলাদা দল থাকলেও একই দলে সব আদর্শের সম্মিলন যে সেভাবে দেখা যায় না, তা বলাই বাহুল্য। এতে দলটিতে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে বহু চিন্তার সম্মিলন ঘটনার সুযোগ রয়েছে। তবে ভুলে গেলে চলবে না, নতুন দল হিসাবে তাদের নানা চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে।

মতবিরোধ কিংবা বিভক্তির পুরোনো কৌশল ছাড়াও জনগণের সেবা করার আদর্শ থেকে বিচ্যুত করার নানা ষড়যন্ত্র ও প্রলোভন সামনে আসতে পারে। সে সবকিছুকে বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করে এগিয়ে যেতে পারলে দলটির প্রতি মানুষের সমর্থন অর্জন করা খুব একটা কঠিন হবে না। আমাদের প্রত্যাশা, তরুণদের এ দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সমর্থ হবে।

ইতঃপূর্বে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রবল আদর্শিক বৈরিতার চিত্র আমরা দেখেছি, জাতীয় নাগরিক পার্টি সেই ধারা থেকে মুক্ত থেকে দেশের স্বার্থকে সবার উপরে রাখার মানসিকতার পরিচয় দেবে। আমরা আশা করি, ক্ষমতা কিংবা কর্তৃত্বের উদ্দেশ্যে নয়, জাতীয় নাগরিক পার্টি দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে এবং দেশে গণতান্ত্রিক রাজনীতির বিকাশ ঘটবে।

Continue Reading

Previous: সরকারকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে- ড. মাওলানা কেরামত আলী
Next: সঞ্চালন লাইনের জন্য বারবার পিছিয়ে যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর উদ্যোগ

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570354
Users Today : 4447
This Month : 149725
This Year : 541790
Total Users : 570354
Views Today : 20903
Total views : 2081407

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.