Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

নতুন বাংলাদেশ গড়তে সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: বিমানবাহিনী প্রধান

নিউজডেস্ক June 23, 2025

আলো ডেস্ক

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, বিমানবাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে বিমানবাহিনী দেশমাতৃকার মহান সেবায় সর্বদা সচেষ্ট রয়েছে। আকাশপথে সর্বদা নিজেদের প্রস্তুত রাখার পাশাপাশি দেশে-বিদেশে প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সোমবার (২৩ জুন) দুপুরে ফেনীর ছাগলনাইয়ায় হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে বিমানবাহিনী কর্তৃক বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসান মাহমুদ খাঁন বলেন, প্রধান উপদেষ্টার দিকনির্দেশনায় বিমানবাহিনী জরুরি ভিত্তিতে সাড়া দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। বন্যার প্রথমদিনে আমি হেলিকপ্টারযোগে এখানে এলেও কোথাও অবতরণ করার মতো জায়গা খুঁজে পাইনি। সেসময় প্যারাসুটের মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য খাবারের প্যাকেট সরবরাহ করা হয়েছে। তারপর থেকে বন্যার্তদের জন্য নানা কাজ করা হয়েছে। সবশেষ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনের ভিত্তিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করে বিমানবাহিনী।

পুনর্বাসন কার্যক্রমে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে বিমানবাহিনী প্রধান বলেন, পুনর্বাসন কার্যক্রমে শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি ধর্মীয় উপসনালয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানকার যে ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আসবে, তারা নবনির্মিত শাহীন ভবনের কথা সবসময় মনে রাখবে বলে আশা করছি। তারা আদর্শিক নাগরিক হিসেবে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর দরজা সবসময় খোলা থাকবে। ভবিষ্যতেও তারা আমাদের কাছে এলে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, এখানে আমাদের অনেক কিছু করার ইচ্ছা ছিল। কিন্তু আমি সত্যি গর্বিত যে, আপনারা অত্যন্ত সচ্ছল ও স্বাবলম্বী। আমরা আরও কিছু করতে চেয়েও খুঁজে পাইনি করার মতো। এজন্য আমরা এ অঞ্চলের মানুষের জন্য গর্বিত।

বিমানবাহিনী সূত্র জানায়, ফেনীতে গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাট, স্থাপনা নির্মাণ ও সংস্কার কার্যক্রম এরইমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। উন্নয়নমূলক কার্যক্রমগুলো মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকায় অবস্থিত বিমানবাহিনী ঘাঁটি বাশার ও বিমানবাহিনী ঘাঁটি একে খন্দকার।

এর আগে হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল শাহীন ভবন ও ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন বিমানবাহিনী প্রধান। পরে হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদরাসার উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি।

এসময় সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) রুসাদ দীন আছাদ, বিমানবাহিনী ঘাঁটি বাশারের এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান, সামরিক ও অসামরিক কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: সাবেক সিইসি নূরুল হুদার ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা
Next: গণহত্যাকারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বাসঘাতকতা করেছে শিবির: ছাত্রদল সেক্রেটারি

Related Stories

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

September 27, 2026
শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

575637
Users Today : 3537
This Month : 155008
This Year : 547073
Total Users : 575637
Views Today : 17317
Total views : 2105297

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.