Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

নয়াপল্টন থেকে দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, দাবি ফখরুলের

নিউজডেস্ক December 7, 2022

আলো ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিতভাবে সংঘর্ষের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। দলীয় কার্যালয় থেকে কেন্দ্রের শীর্ষপর্যায়ের নেতাসহ অন্তত দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সংঘর্ষের পর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পুলিশ বিএনপির কার্যালয়ের ভেতরে ব্যাগ নিয়ে ঢুকেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, পুলিশ ব্যাগ-ট্যাগ নিয়ে ঢুকেছে। এগুলোকে বিস্ফোরক হিসেবে দেখাবে। এসব দেখিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করবে। এরচেয়ে খারাপ কাজ আর কিছু হতে পারে না। তিনি বলেন, আমরা বারবার ডিএমপি কমিশনারকে কথা দিয়েছি, শান্তিপূর্ণ সমাবেশ করবো। আশা করেছিলাম, আজকে আমরা ডিএমপির কাছ থাকে সমাবেশের অনুমতি পাবো। সেই আশায় আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম।

কিন্তু সরকার আমাদের সঙ্গে বিট্রে করেছে। তারা সশস্ত্রভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন, আমি দলের কার্যালয়ে প্রবেশ করার জন্য সবার সঙ্গে কথা বলেছি। কমিশনার, হোম মিনিস্টার.. কিন্তু কথা বলে লাভ নেই। ইনফ্যাক্ট এখানে কোনো সরকারই নেই। জানা গেছে, বিএনপির নেতাকর্মীরা গতকাল বুধবার সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। দুপুরে নেতাকর্মীদের বেশ ভিড় দেখা যায়। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। পরে দলের কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করেন। সড়কে টায়ার জ¦ালিয়ে আগুন লাগিয়ে দেন। এদিকে, বিকেল ৪টার কিছু সময় পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে সামনের সড়কে আসেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সদস্য আবদুল কাদের ভূইয়া জুয়েলসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।

এ সময় গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা এ্যানী ও জুয়েলকে তুলে নিয়ে যায়। তবে সাংবাদিকরা ডিবির কর্মকর্তাদের কাছে তাদের আটক করা হয়েছে কি না, জানতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান ও বিএনপি নেতা আবদুস সালামসহ প্রায় ৩৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এর আগে নয়াপল্টন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করা হয়।

বিকেলে সংবাদ সম্মেলন: আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন বিকেল ৩টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Continue Reading

Previous: শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত টাইগারদের
Next: আমাদের দেশে প্রতি ৫ জনের মধ্যে ১ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত

Related Stories

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

687681
Users Today : 6849
This Month : 93961
This Year : 659117
Total Users : 687681
Views Today : 31044
Total views : 2765157

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.