Skip to content
September 16, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’, যাত্রীদের উচ্ছ্বাস

নিউজডেস্ক December 2, 2023

আলো ডেস্ক

বাণিজ্যিকভাবে এক হাজার ১০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে পর্যটন নগরীর আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছেছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। এর আগে শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে রওয়ানা দেয়। প্রথম ট্রেনে ভ্রমণ করতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা।

শিডিউল অনুযায়ী, সকাল ৭টা ২০ মিনিটে পর্যটন নগরী কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও ৪০ মিনিট দেরিতে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। রেল কর্তৃপক্ষ বলছে, শুরুর দিনেই মিলেছে ব্যাপক সাড়া। চাহিদা অনুযায়ী বগি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তারা।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান ঢাকা থেকে কক্সবাজার রুটে এই প্রথম ট্রেন চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রেলওয়ের কর্মকর্তারা।

এর আগে কক্সবাজার থেকে ৮১৩ নম্বর কক্সবাজার এক্সপ্রেস দুপুর ১২টা ৩৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছে বিকেল ৩টা ৪৫ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রওনা দেয়ার পর ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছায় রাত সাড়ে ৮টায়।

বিমানবন্দর স্টেশনে তিন মিনিট বিরতি দিয়ে রাত ৮টা ৩৩ মিনিটে ছেড়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে। এ সময় রেলওয়ের কর্মকর্তারা যাত্রীদের ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানান।

কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা-কক্সবাজার রুটের সর্বনিম্ন ভাড়া শোভন চেয়ারের জন্য ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১৩২৫ টাকা, এসি সিটের ভাড়া ১৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া ২৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজারের ভাড়া শোভন চেয়ারে ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণিতে ৩৮৬ টাকা, এসি সিটে ৪৬৬ টাকা এবং এসি বার্থে ৬৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

Continue Reading

Previous: শিক্ষককে অপহরণ, বন্দুক ঠেকিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা!
Next: আইএমও কাউন্সিলে সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

Related Stories

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

516975
Users Today : 5292
This Month : 96346
This Year : 488411
Total Users : 516975
Views Today : 13994
Total views : 1823560

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.