Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

পুলিশ প্রশাসনকে অপরাধমুক্ত করতে হবে

নিউজডেস্ক October 28, 2021

সম্পাদকীয়ঃ সমাজকে অপরাধমুক্ত করতে প্রয়োজন প্রশাসন। পুলিশ প্রশাসনের মূল কাজ হলো সমাজকে অপরাধমুক্ত রাখা। পুলিশের হওয়ার কথা যে কোনো অপরাধীর আতঙ্ক। তবে আমাদের এটি বর্তমানে অপরাধপ্রবণ সমাজ এবং বহুকাল ধরেই অপরাধ সহাও বটে। রম্য লেখক হয়তো বলবেন, অপরাধ সখা বলাই বরং সঙ্গত। কারণ নানা কারণে সমাজের নৈতিক অবক্ষয় ঘটেছে তরতর করে। এমন সমাজ অপরাধ-উদাসীন ও অপরাধীর প্রতি সদয়ও হয়ে থাকে। মোদ্দা কথা হলো, আমরা অপরাধের সঙ্গে সহবাস করে চলেছি। ফলে যে পুলিশের কাজ অপরাধ দমন ও অপরাধীকে ধরে বিচারে সোপর্দ করা, তারাও কমবেশি অপরাধে জড়িয়ে যেতে পারেন।

দেখা যাচ্ছে, প্রতিবছরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ জমা হয় ১৮ হাজার থেকে ২৫ হাজার! এর মধ্যে লঘু-গুরু ভাগ করা যায়। তবে আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যের লঘু অপরাধের প্রভাবও গুরুতর হতে পারে। তাই খুব লঘু শাস্তি দিয়ে লাভ হবে না। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, কঠোর শাস্তি দিয়েও পুলিশের অপরাধে লাগাম টানা যাচ্ছে না। একটু পিছিয়ে গিয়ে ২০১২-১৬ সাল পর্যন্ত পাঁচ বছরের হিসাব নিলে দেখা যাবে, এ সময়ে বিভাগীয় মামলা যত হয়েছে- এর অন্তত ৬০-৭০ শতাংশই শাস্তি পেয়েছে। এই পাঁচ বছরে শাস্তিপ্রাপ্ত পুলিশ সদস্যের সংখ্যা ৬৭ হাজার ৩৯। তাদের মধ্যে অবশ্য লঘুদন্ডই বেশি- প্রায় ৬৩ হাজার। তবে শাস্তিপ্রাপ্তদের মধ্যে এএসপি, এআইজিপি পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

এই হিসাবের বাইরে সরাসরি দেশের ফৌজদারি আইনে বিচারের সম্মুখীনও হয়েছেন এবং হচ্ছেন কেউ কেউ। এই ফাঁকে বলা ভালো, আমাদের পুলিশ বিভাগের উজ্জ্বল কাজও অনেক আছে। করোনাকালে তারা মানবিক সেবায় এগিয়ে এসেছিলেন। দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে তাদের মৃত্যুর সংখ্যাও কম নয়। এ ছাড়া ট্রাফিকের দায়িত্ব পালনকালে বা দুর্র্ধষ অপরাধী ধরতে গিয়েও অনেকে প্রাণ হারান। পুলিশ ইচ্ছে করলে সব ধরনের অপরাধীকে ধরতে পারে বলেই জনগণের বিশ্বাস। এ রকম সৎ কাজ ও সৎ সাহসের প্রমাণ তারা অনেকবারই দিয়েছেন। এর বাইরে আছে জাতিসংঘ শান্তি মিশনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে অর্জিত সুনাম। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যে তালভঙ্গ হয়নি- তা নয়। সহকর্মীকে ধর্ষণ থেকে অপরাধীদের সঙ্গে মিলে নিজেরাও খুন, অপহরণ, গুম, চাঁদা আদায় ইত্যাদি অপরাধে জড়ানোর কথা শোনা যায়।

আমাদের মনে হয়, পুলিশের ওপর মহলের আরও সতর্ক ও পেশাদারি ভূমিকা প্রয়োজন। তা ছাড়া প্রাথমিক বাছাই থেকে প্রশিক্ষণ, নিয়োগ, পদোন্নতি ইত্যাদি ক্ষেত্রেই নির্বাচনী ছাকনি কঠোরভাবে প্রয়োগ করা দরকার। বার্ষিক গোপনীয় প্রতিবেদন, কাজের মূল্যায়ন ইত্যাদিতেও কঠোরভাবে মান বজায়ে গুরুত্ব দিতে হবে। আর চাকরি ক্ষেত্রে যে কোনো ব্যত্যয়, পদস্খলন, ভুল, অপরাধে যেন ছাড় দেওয়া না হয়। এমনিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, এর মধ্যে পুলিশও বেআইনি কাজে জড়ালে সাধারণ নাগরিকের দশা কেমন হবে- তা ভাবা যায় না। এ ক্ষেত্রে সরকার কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: সংখ্যা লঘুদের ওপর হামলার বিচার দ্রুত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে
Next: বিদ্যুৎ ও জ্বালানি খাতে কমছে বিদেশি বিনিয়োগ

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

683621
Users Today : 2789
This Month : 89901
This Year : 655057
Total Users : 683621
Views Today : 8017
Total views : 2742130

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.