Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলায় যুবককে পিটিয়ে হত্যা

নিউজডেস্ক April 9, 2025

আলো ডেস্ক

বগুড়ার শেরপুরে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা, সুসম্পর্ক স্থাপন ও যাতায়াতের কারণে কাবিল উদ্দিন (৩৪) নামে এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি স্থানীয়পাড়ায় এ ঘটনা ঘটে।

মারপিটের পর ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে যাওয়ার পর তিনি মারা যান।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, ইলেকট্রিশিয়ান কাবিল উদ্দিন বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি স্থানীয়পাড়ায় শাহজাহান আলীর ছেলে। তিনি মোবাইল ফোনে প্রতিবেশী ও আত্মীয় প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী মোছা. সুমাইয়ার (২৫) কথা বলতেন। ভালো সম্পর্কের কারণে যাতায়াত ছিল। বিষয়টি সুমাইয়ার বাবার ও শ্বশুরবাড়ির লোকজন মেনে নিতে পারেননি। সোমবার রাত ১১টা থেকে রাত ৩টা ১০ মিনিটের মধ্যে কোন একসময় সুমাইয়াসহ তার বাবার ও শ্বশুরবাড়ির লোকজন পূর্বপরিকল্পনা অনুসারে কাবিল উদ্দিনকে ডেকে নিয়ে যান। তাকে শেরপুরের হাটগাড়ি গ্রামে সুমাইয়ার বাবার বাড়িতে নিয়ে মারপিট করা হয়। পরবর্তীতে তাকে পাশের হাটগাড়ি ঈদগাহ মাঠের পেছনে নিয়ে বেদম মারপিট করে। তার কোমর থেকে পা পর্যন্ত ও দুই হাতে জখম হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও সুমাইয়ার বাবার বাড়িতে এনে মাথায় পানি ঢালা হয়। অবস্থা বেগতিক দেখে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক কাবিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

তখন সুমাইয়ার বাবার ও শ্বশুরবাড়ির লোকজনসহ অজ্ঞাতনামা অনেকে লাশ ফেলে পালিয়ে যান। এরপর থেকে তাদের বাড়িতেও তালা ঝুলছে।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, হাটগাড়ি ঈদগাহ মাঠের পেছন থেকে বাঁশের ভাঙা লাঠি, গাছের ভাঙা ডাল, প্লাস্টিকের ভাঙা পাইপ, কাটা নাইলনের রশি এবং সুমাইয়ার বাবার বাড়ি থেকে ভিকটিম কাবিল উদ্দিনের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

নিহত কাবিল উদ্দিনের স্ত্রী শাপলা খাতুন জানান, তার স্বামী গাড়িদহ বারুনী মেলায় যাওয়ার কথা বলে সোমবার বিকালে বাড়ি থেকে বের হন। মঙ্গলবার সকাল ৮টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর মৃতদেহ পেয়েছেন।

তিনি আরও জানান, প্রায় সাত মাস আগে তার স্বামী সুমাইয়ার মোবাইল ফোনে ভুলক্রমে ‘নাইস’ লেখা মেসেজ দেন। এ নিয়ে তার স্বামী (কাবিল) ভুল স্বীকার করেছিলেন। তার ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করেই তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Continue Reading

Previous: ২০২৬ সালের বিনামূল্যের পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছে সরকার
Next: এফডিসিকে লাভজনক করতে সরকার কাজ করছে: তথ্য উপদেষ্টা

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

569837
Users Today : 3930
This Month : 149208
This Year : 541273
Total Users : 569837
Views Today : 18829
Total views : 2079333

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.