Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ, নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে চায় বিএনপি

নিউজডেস্ক April 16, 2025

আলো ডেস্ক:

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে বৈঠক করবেন। আজ বুধবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপির একটি প্রতিনিধিদল দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি মনে করছে যতই দিন গড়াচ্ছে, নির্বাচন নিয়ে অস্পষ্টতা ততই বাড়ছে। ফলে ধোঁয়াশা কাটিয়ে নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী? তা স্পষ্টভাবে বুঝতে বিএনপি’র একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং থেকে জানানো হয়েছে, বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি’র মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বার্তা সংস্থা বাসস’কে বলেন, এবার দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তুটি খানিকটা ভিন্ন। আমরা মূলত নির্বাচন নিয়ে সরাসরি কথা বলতেই যাচ্ছি।

কারণ, গতবার আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছিলাম, তখন তিনি আশ্বস্ত করেছিলেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরাও তার কথায় আশ্বাস্ত হয়েছিলাম কারণ প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৮ মাস সময় যথেষ্ট। তিনি বলেন, আমরা তখন প্রধান উপদেষ্টাকে বলে এসেছিলাম, নির্বাচন সংক্রান্ত আপনার দেয়া এই রোডম্যাপের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবেন এবং বিষয়টি সুস্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরবেন।

কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। কিন্তু বিভিন্ন সময়ে সরকারের উপদেষ্টাদের বক্তৃতায় উল্লেখ করা হয় যে জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিবও বলেছেন- ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

বিএনপি’র স্থায়ী কমিটির প্রভাবশালী এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা একাধিকবার এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকারের মনোভাব আমরা সুনির্দিষ্টভাবে জানা ও বোঝার চেষ্টা করবো। সে অনুযায়ী তাকে (প্রধান উপদেষ্টা) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য আমরা আহ্বান জানাবো।

সাক্ষাতে নির্বাচন ছাড়াও আর কী কী বিষয়ে আলোচনা হতে পারে? এমন এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা ছোট সংস্কার বা বড় সংস্কার বলতে কি বোঝাতে চেয়েছেন, সেটাও আমরা জানতে চাইব। সংস্কার প্রক্রিয়া চলছে। বিএনপিও সংস্কারের কথা বলছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও এ বিষয়ে বৈঠকও হচ্ছে।

সংস্কার প্রক্রিয়া চালু থাকা অবস্থায় নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে না, বিষয়টা এমন তো হতে পারে না! তিনি আরও বলেন, সরকারে ভেতরে এখনও স্বৈরাচারের দোসরা শক্ত ভাবে বসে আছে। কারা দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে ব্যস্ত, সুযোগ পেলেই দেশের ভেতরে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। আমরা বারবার তাদের অপসারণের ব্যাপারে দাবি জানিয়ে আসছি।

কিন্তু এ বিষয়েও সরকারের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া এখানো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মামলা ঝুলছে।

এ বিষয়েও কোনো সুরহা এখন পর্যন্ত হয়নি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তাকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। এমনটা তো হওয়ার কথা না। বিষয়গুলোতে জাতির কাছে ভুল বার্তা যায়। আমরা মূলত এসব বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি কথা বলব।

Continue Reading

Previous: দুই সপ্তাহের মধ্যে চালের দাম আরও সহনীয় পর্যায়ে আসবে: বাণিজ্য উপদেষ্টা
Next: রাজশাহীতে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী হাসান রেজা আটক

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

571549
Users Today : 5642
This Month : 150920
This Year : 542985
Total Users : 571549
Views Today : 24684
Total views : 2085188

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.