Skip to content
September 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ফুটপাত থেকে সম্পদের পাহাড়: দায়মুক্তির অবসান চাই

নিউজডেস্ক April 30, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

রাজধানীর গুলিস্তান ও বঙ্গবাজার এলাকার ফুটপাত আর মার্কেট ঘিরে গড়ে ওঠা অবৈধ বাণিজ্য নতুন কিছু নয়। তবে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে যে চিত্র উঠে এসেছে, তা হতবাক করার মতো।

সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন ও ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) দোকান মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মজুর বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

দুদকের অনুসন্ধান বলছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন মার্কেটসমূহে ভয়াবহ অনিয়ম হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম ব্যবহার না করে ভুয়া পরিচয়পত্র ও ছবি দিয়ে ৬৭৫টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত দোকান নির্মাণ করে তা বিক্রির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল অর্থ।

একজন সাবেক সংসদ সদস্য ও তাঁর ঘনিষ্ঠদের প্রত্যক্ষ জড়িত থাকা এই দুর্নীতিকে আরও গভীর করে তোলে। এ অভিযোগ শুধু ফুটপাত দখল বা দোকান বরাদ্দের দুর্নীতি নয়; এটি নগর ব্যবস্থাপনা, সুশাসন ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে চরম ব্যর্থতার প্রতিফলন।

নগরবাসীর জন্য বরাদ্দকৃত ফুটপাত আজ দখলদারদের আয়ের উৎসে পরিণত হয়েছে, আর প্রকৃত ক্ষতিগ্রস্তরা ন্যায়বিচার থেকে বঞ্চিত। এ অবস্থা কেবল রাজধানীর সৌন্দর্যহানি ঘটায় না, নগরজীবনকে করে তোলে দুর্বিষহ।

সাবেক জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ বাণিজ্য আমাদের মনে করিয়ে দেয়, দায় মুক্তির সংস্কৃতি কতটা গভীরে প্রোথিত। দুর্নীতির বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর দৃশ্যমান পদক্ষেপের ঘাটতির কারণেই এমন সিন্ডিকেট দীর্ঘদিন ধরে গড়ে উঠতে পেরেছে। দুদকের তলব ইতিবাচক উদ্যোগ হলেও, অতীতের অভিজ্ঞতা বলে, শুধু জিজ্ঞাসাবাদ নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক তদন্ত ও কঠোর আইনি পদক্ষেপ।

নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়ন করতে হলে প্রশাসন ও রাজনীতির মধ্যে গড়ে ওঠা এমন দুর্নীতির জাল ছিন্ন করা অপরিহার্য। ফুটপাত, দোকান বা যেকোনো ধরনের জনসম্পদ যেন ব্যক্তিস্বার্থের বলি না হয়, তা নিশ্চিত করতে হবে।

এ জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছ তদন্ত ও দ্রুত বিচার। আমরা আশা করি, মোজাম্মেল হক মজুসহ যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের যথাযথ তদন্তের মাধ্যমে দায়ী সাব্যস্ত করা হলে আইনের আওতায় আনা হবে। ফুটপাত ও জনসম্পদ মুক্ত করে নগরবাসীর জন্য একটি সুষ্ঠু, সচল ও বাসযোগ্য রাজধানী গড়ে তোলা আজ সময়ের দাবি।

Continue Reading

Previous: দেশের তৃতীয় কম দরিদ্র এলাকা রাজশাহী বিভাগ
Next: দেশের গ্যাস খাতে সিস্টেম লসে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে বিলিয়ন ডলার

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

577191
Users Today : 5091
This Month : 156562
This Year : 548627
Total Users : 577191
Views Today : 23388
Total views : 2111368

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.