Skip to content
July 30, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

বন্যার ডিজিটাল পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উদ্বোধন আজ

নিউজডেস্ক October 25, 2021

আলো ডেস্ক: ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তিনদিন থেকে তিন ঘণ্টা আগে স্থানীয় মানুষের স্মার্টফোনে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ দেওয়া হচ্ছে। এজন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এবং আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি বিষয়ক সংস্থা গুগলের সহায়তায় একটি আধুনিক বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা তৈরি করা হয়েছে। আজ সোমবার এই ডিজিটাল পদ্ধতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উদ্বোধন করা হবে। রাজধানীর পান্থপথে পানি ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আগামীতে এই প্রযুক্তি ব্যবহার করে বাঁধভিত্তিক বন্যা নিয়ন্ত্রণ এবং হাওরাঞ্চলে আগাম বন্যার পূর্বাভাস ও সতর্কতামূলক বার্তা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব (পরিকল্পনা-২ অধিশাখা) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ার ফলে সৃষ্ট বন্যার পূর্বাভাস এবং আগাম সতর্কবার্তা ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও এটুআই এবং গুগলের সহায়তায় একটি করা হয়েছে। তিনি বলেন, বাপাউবো’র বিদ্যমান আগাম পাঁচ দিনের বন্যা পূর্বাভাস উপাত্তকে প্রক্রিয়াকরণ করে উন্নততর প্লাবন মানচিত্রের সাহায্যে বন্যা শুরু হওয়ার তিনদিন থেকে তিন ঘণ্টা আগে স্থানীয় জনগোষ্ঠী পর্যায়ে তাৎক্ষণিক ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে বন্যার পূর্বাভাস দেওয়া হচ্ছে। বর্তমানে গুগল পুশ নোটিফিকেশনের (ইন্টারনেট সংযোগ চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা আসবে) মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের এই পূর্বাভাস দিচ্ছে জানিয়ে উপ-সচিব বলেন, ২০২০ সালে ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদী তীরবর্তী ১৪টি জেলার ৩৮টি উপজেলায় এই কার্যক্রমটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয়। ২০২০ সালে বন্যাকবলিত এলাকার ৩ লাখ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীকে প্রায় ১০ লাখ পুশ নোটিফিকেশন পাঠানো হয়েছে বলেও জানান তিনি। লুৎফুর রহমান বলেন, বর্তমানে বাপাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের মাধ্যমে সারাদেশে ১০৯টি স্টেশনে বন্যা মনিটরিং এবং ৫৫টি স্টেশন থেকে বন্যা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। গুগলের কারিগরি সহায়তায় ‘ডিজিটাল পদ্ধতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা’র মাধ্যমে সংশ্লিষ্ট এসব স্টেশন এলাকার আওতাভুক্ত ৫৫টি জেলার ৯৯টি উপজেলার বন্যাপ্রবণ এলাকার জনগণের কাছে স্মার্টফোনের পুশ নোটিফিকেশনের মাধ্যমে বন্যার আগাম তথ্য ও পূর্বাভাস প্রচার করা সম্ভব হচ্ছে। গুগল ম্যাপ এবং গুগল ফিডে আগাম বন্যা সম্পর্কিত সুনির্দিষ্ট সতর্কতামূলক বার্তা যাচ্ছে। বার্তাগুলো পানির স্তরের উত্থান-পতন, বন্যার গভীরতা, তীব্রতাসহ বন্যা অঞ্চলের তথ্য দিচ্ছে। গুগল অনুসন্ধানে বন্যা সম্পর্কিত নানাবিধ তথ্য ও পরামর্শ, যেমন- সুরক্ষা সম্পর্কিত পরামর্শ, ফসল তোলার পরামর্শ, বন্যার অ্যাপ্লিকেশন সম্পর্কিত তথ্য, জরুরি সরবরাহের তথ্য ইত্যাদি পাঠানো হচ্ছে। পাশাপাশি গুগল ম্যাপ এবং গুগল আর্থের মাধ্যমে সংশ্লিষ্ট স্থানের বন্যা সতর্কতার ভিত্তিতে প্লাবনের দৃশ্যপট নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলেও জানান উপ-সচিব। পূর্বাভাস দেওয়ার প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, প্রতিদিন দেশের ১০৯টি সেন্টার থেকে তথ্য নেওয়া হয়। সেই তথ্যগুলো প্রসেস করে এটুআইয়ের মাধ্যমে গুগলের কাছে পৌঁছানো হয়। গুগল এসব তথ্যের ওপর ভিত্তি করে ইন্টারপ্রেট করে, তাদের ফোরকার্স্টিং মডেল ব্যবহার করে কোনো নির্দিষ্ট এলাকায় তিনদিন থেকে তিন ঘণ্টা আগে পূর্বাভাস দেয়। ধরুন গাইবান্ধার সাদুল্যাপুরে বন্যা হবে, ওই এলাকার যত স্মার্টফোন ব্যবহারকারী আছেন তাদের কাছে সয়ংক্রিয়ভাবে মেসেজ চলে যাবে (পুশ নোটিফিকেশন)। ইন্টারনেট অন রাখলেই হবে। একই সঙ্গে গুগল ম্যাপিং করেও দেবে। কেউ গুগলে সার্চ দিয়ে এই ম্যাপ দেখে নিতে পারবে। তিনি বলেন, যারা স্মার্টফোন ব্যবহার করে না তাদের কাছেও বন্যার পূর্বাভাসের মেসেজ কিভাবে পাঠাতে পারবো, সেটিও আমরা দেখছি। এ ক্ষেত্রে হয়তো মোবাইল ফোন অপারেটরগুলোর সহায়তা লাগবে। এটা নিয়ে কাজ হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং হাওরাঞ্চলে আগাম বন্যার পূর্বাভাসও এই ব্যবস্থার অধীনে আনার চেষ্টা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো কারণে কোনো বাঁধ উপচেপড়ার উপক্রম হলে ওই এলাকার লোকজনের ফোনে সতর্কবার্তা যাবে। ডিজিটাল পূর্বাভাসের জন্য এটুআই ও গুগলের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হয়েছিল জানিয়ে উপ-সচিব বলেন, এটুআই কারিগরি সহায়তা দিচ্ছে। আমাদের ডাটাগুলো প্রসেস করে গুগলকে দেওয়ার জন্য একটি আর্কাইভ টুল তৈরি করা হয়েছে। আমাদের ডাটাগুলোও আর একটু প্রসেসিং করার দরকার ছিল, সেজন্যও এটুআই একটি টুল ডেভেলপ করে দিয়েছে। এ ছাড়া অন্যান্য কারিগরি পরামর্শও তারা দিচ্ছে আমাদের। পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানা গেছে, ডিজিটাল পদ্ধতিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা উদ্বোধন করা হবে সোমবার বিকেল ৩টায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পানি সম্পদ মন্ত্রণালয় সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

Continue Reading

Previous: হামলার ঘটনায় দায় এড়াতে পারে না ফেসবুক: তথ্যমন্ত্রী
Next: পরীমণির রিমান্ড: দুই বিচারককে ব্যাখ্যা দিতে একসপ্তাহ সময়

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

219763
Users Today : 159
This Month : 167278
This Year : 191199
Total Users : 219763
Views Today : 1251
Total views : 787564

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.