Skip to content
September 13, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

‘বাবার কাঁধে সন্তানের লাশ’ কতটা ভারী তা বুঝাতে পারবেনা: মায়া চৌধুরী

নিউজডেস্ক December 4, 2023

আলো ডেস্ক

আমার ছেলে অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে গেছে। ‘বাবার কাঁধে সন্তানের লাশ’ যে কতটা ভারী সেটা এ মুহূর্তে আমি ছাড়া অন্য কেউ বলতে পারবেনা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর মরদেহের সামনে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া এগারোটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াত দীপুর জানাজা নামাজের আগে তিনি এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, আপনারা জানেন আমার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) আমাদের ছেড়ে এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। গত শনিবার বিকেল ৫টা ১৭ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং কবরের আজাব থেকে মুক্তি দেন।

তিনি বলেন, আমার ছেলে দীর্ঘদিন আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতি করেছেন। কর্মীদের সঙ্গে তার খুব সুন্দর সম্পর্ক ছিল। আজ আমার বড় ছেলে আমাদের মাঝে আর নেই। তিনি দুই ছেলে এক মেয়ে দুনিয়াতে রেখে গেছেন। আপনারা আমার দুই নাতির জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে আমার ছেলে যদি কারো সাথে বেয়াদবি করে থাকে, কারো মনে যদি কোন কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনারা নিজগুণে তাকে ক্ষমা করে দেবেন। তার সাথে যদি কোন পাওনা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি সাধ্যমতো সেগুলো পরিশোধ করার চেষ্টা করব।

এসময় তিনি জানাজার নামাজের সার্বিক ব্যবস্থাপনার জন্য দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী (দীপু)। পরে শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য গত ১৯ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় থেকে বাবার সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। যদিও আওয়ামী লীগ থেকে দীপু মনোনয়ন পাননি, পেয়েছেন তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

Continue Reading

Previous: তানজানিয়ায় ভারি বৃষ্টিপাতে ভূমিধস, নিহত ৪৭
Next: মনোনয়ন বৈধ তালিকায় টিকে গেছেন চিত্রনায়ক ফেরদৌস

Related Stories

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026
তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

September 12, 2026
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

September 12, 2026
গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

499996
Users Today : 7035
This Month : 79367
This Year : 471432
Total Users : 499996
Views Today : 18308
Total views : 1781691

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.