Skip to content
September 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

বিশ্বকাপ নিয়ে উইলিয়ামসনের বার্তা

নিউজডেস্ক October 17, 2021

এফএনএস স্পোর্টস: বেশ কিছু দল শক্তি-সামর্থ্যে কাছাকাছি। আবার পিছিয়ে থাকারাও ঘটাতে পারে অঘটন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটার সম্ভাবনা দেখছেন কেন উইলিয়ামসন। নিউ জিল্যান্ড অধিনায়ক প্রতিটি দলকে দিচ্ছেন সমান গুরুত্ব। বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দলগুলোর একটি নিউ জিল্যান্ড এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম শিরোপার সন্ধানে আছে। এই টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য সেমি-ফাইনাল। ২০০৭ সালে প্রতিযোগিতাটির অভিষেক আসরে ও সবশেষ আসরে সেরা চারে উঠেছিল তারা। বৈশ্বিক আসরে নিউ জিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্স দারুণ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তারা দারুণ লড়াই করে হারে বাউন্ডারির ব্যবধানে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের বিজয়ী তারা। ফাইনালে হারায় ভারতকে। নিজের দল দারুণ ছন্দে থাকলেও উইলিয়ামসন বাকিদের করছেন সমীহ। বিশ্বকাপ শুরুর আগে অধিনায়কদের মিডিয়া সেশনে তিনি জানান, ম্যাচ জেতানোর মত ক্রিকেটার আছে সব দলেই, তাই হতে পারে যেকোনো কিছুই। “এটা দারুণ একটি প্রতিযোগিতা এবং অবশ্যই লম্বা সময় পর হতে যাচ্ছে। ম্যাচ জেতাতে পারে এমন ক্রিকেটার সব দলেই আছে। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে হারাতে পারে।” “সামনের পথচলায় বেশ কিছু চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। এটা সংক্ষিপ্ত একটি টুর্নামেন্ট, তাই দুর্দান্তভাবে শুরু করতে চাইবে সবাই। শুরুতেই মোমেন্টাম ধরার চেষ্টায় থাকবে। কিন্তু এই বিশ্ব আসরগুলোতে যখন ভিন্ন ভেন্যুতে প্রতি তিন দিনে ভিন্ন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়, তখন বেশ দ্রুত এর সঙ্গে মানিয়ে নিতে হবে।” আগামী ২৬ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নিউ জিল্যান্ডের এবারের বিশ্বকাপ যাত্রা। উইলিয়ামসন জানালেন, সব দলই মুখিয়ে আছে নিজেদের ছাপ রাখতে। “বৈশ্বিক আসর হওয়ায় বিশ্বজুড়ে থাকা সব প্রতিভার নিজেদের প্রদর্শনের একটি রোমাঞ্চকর সুযোগ এটি। আর টি-টোয়েন্টি সংস্করণ স্বাভাবিকভাবেই খেলাকে উত্তেজনাপূর্ণ এবং অতি-প্রতিযোগিতামূলক করে তোলে। এটা চমৎকার একটি আসর এবং যেটার অপেক্ষায় সব দল।

Continue Reading

Previous: ২৯ বছর বয়সেই থেমে গেল অভি ব্যারটের জীবন ইনিংস
Next: চলে গেলেন ‘গুলাবো সিতাবো’ সিনেমার অভিনেত্রী

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

549296
Users Today : 4763
This Month : 128667
This Year : 520732
Total Users : 549296
Views Today : 26637
Total views : 1962941

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.