Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

বুয়েটের আবরার হত্যায় রাজশাহীর ২ জনের ফাঁসি

নিউজডেস্ক December 10, 2021

রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ২০ জনের মধ্যে দু’জনের বাড়ি রাজশাহী।
তারা হলেন- তিন নম্বর আসামি অনিক সরকার (২৪) ও চার নম্বর আসামি মেহেদী হাসান রবিন (২৪)। তাঁরা দু’জনেই আবরারকে পিটিয়ে হত্যার ব্যাপারে আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন।

রায় ঘোষণার পর তাঁদের পরিবারের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছে। দু’জনেরই বাড়িতে গেলে স্বজনরা এ ব্যাপারে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন। রবিনের স্বজনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে বলেছেন, সাংবাদিকরা বেশি বেশি করে লেখার কারণেই তাঁদের ছেলের ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে।

অনিক সরকার বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। রুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদকও ছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বড়ইকুড়ি গ্রামে। অনিকের বাবা আনোয়ার হোসেন একজন ব্যবসায়ী। তাঁর মামা আল মমিন শাহ গাবরু বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে হেরেছেন। আগেরবার নৌকা নিয়েই তিনি চেয়ারম্যান হয়েছেন।

ভাগনের বিষয়ে কথা বলতে চেয়ারম্যান গাবরুকে ফোন করা হলেও তিনি ধরেননি। রায় ঘোষণার পর দুপুরে অনিক সরকারের বাড়ি গিয়ে শুধু তাঁর বাবা আনোয়ারকে পাওয়া গেছে। আনোয়ার বলেছেন, তিনি এখন মানসিকভাবে অসুস্থ’। সাংবাদিকদের সাথে পরে কথা বলবেন। তবে এ রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানিয়েছেন।

আরেক ফাঁসির আসামি মেহেদী হাসান রবিনের বাড়ি রাজশাহীর কাটাখালী পৌরসভার কাপাসিয়া পূর্বপাড়া মহল্লায়। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন রবিন। তাঁর বাবা মাকসুদ আলী স্থানীয় একটি স্কুলের সহকারী প্রধান শিক্ষক। রবিন বুয়েট ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।

একমাত্র সন্তানের মামলার রায়ের জন্য বুধবার মাকসুদ আলী ঢাকাতেই ছিলেন। দুপুরে তাঁর বাড়ি গিয়ে সাংবাদিক পরিচয় দিলে গেটই খোলা হচ্ছিল না। অনুরোধ করার পর রবিনের ফুফু শাহাবা বেগম ও দিলরুবা বেগম গেট খোলেন। তাঁরা বলেন, রবিন নির্দোষ। রবিনের মা রাশিদা বেগম বেরিয়ে এসে বলেন, ‘আপনি সাংবাদিক? সাংবাদিকরাই বেশি বেশি করে লিখে আমার ছেলের ফাঁসির ব্যবস্থা করেছে। সাংবাদিকরা মিথ্যা কথা লিখেছে। সাংবাদিকদের সাথে কোন কথা নাই।

Continue Reading

Previous: ৩ দিনের রিমান্ড শেষে মেয়র আব্বাসকে আদালতে সোপর্দ
Next: রাজশাহীতে এসআই’র লিঙ্গ কর্তন করলো তার স্ত্রী

Related Stories

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

687509
Users Today : 6677
This Month : 93789
This Year : 658945
Total Users : 687509
Views Today : 30019
Total views : 2764132

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.