Skip to content
October 18, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ভারতের বিপক্ষে পাকিস্তানের বিজয় উদযাপন করার ৩ শিক্ষার্থীকে গ্রেফতার

নিউজডেস্ক October 28, 2021

এফএনএস বিদেশ :টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের বিজয় উদযাপন করার অভিযোগে তিন কাশ্মিরী শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে বলেও জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃত তিনজনই আগ্রার রাজা বলবন্ত সিং কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। এর মধ্যে আরশেদ ইউসুফ ও ইনায়েত আলতাফ শেখ কলেজের তৃতীয় বর্ষের এবং শওকত আহমেদ গানাই চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ওই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে গোষ্ঠীর মধ্যে ঘৃণা ছড়ানো ও সাইবার সন্ত্রসের অভিযোগ আনা হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হতে পারে বলে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে গত সোমবার ওই শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। এ সময় কলেজের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে, ভারত-পাকিস্তান ম্যাচের পর পাকিস্তানের পক্ষে তারা ওই পোস্ট দিয়েছিল। এমন ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এর মধ্যে বেরেলিতে তিনজন এবং লক্ষ্ণৌতে একজন। আগ্রা শহরের পুলিশ সুপার বিকাশ কুমার সংবাদ সংস্থা এএনআই’কে জানান, দুই দেশের ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার পরই দেশ বিরোধী মন্তব্য করার অভিযোগ আসে। এ ঘটনায় একটি এফআইর দায়ের করা হয়। পরে তদন্ত করে তাদের গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত রোববার (২৪ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে ভারতের গড়া ১৫১ রানের স্কোরকে চ্যালেঞ্জিংই মনে হচ্ছিল। কারণ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ মোটেও ব্যাটিং সহায়ক নয়। কিন্তু বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং দৃঢ়তায় সহজ জয় পায় পাকিস্তান।

Continue Reading

Previous: চীনের হুমকি প্রতিদিনই বাড়ছে: তাইওয়ানের প্রেসিডেন্ট
Next: সামরিক ইস্যুতে মতপার্থক্য দূর করার জন্য আলোচনা করেছে আমেরিকা ও তুরস্ক

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

684621
Users Today : 3789
This Month : 90901
This Year : 656057
Total Users : 684621
Views Today : 11877
Total views : 2745990

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.