Skip to content
September 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মানিকগঞ্জের নদীভাঙন: অব্যবস্থাপনা নাকি নিয়তির শিকার?

নিউজডেস্ক June 13, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

বর্ষা এলেই দেশের নদীবেষ্টিত এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্কের নাম-নদীভাঙন। মানিকগঞ্জ জেলা যেন প্রতিবছর এই ভয়াবহতার এক পরিচিত চিত্র হয়ে উঠেছে। পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, পদ্মা, যমুনা, ধলেশ^রী, কালীগঙ্গা, ইছামতীসহ অন্তত ১৪টি নদী বেষ্টিত এই জেলার চরাঞ্চলগুলোতে বছরের পর বছর ধরে নদীভাঙন চলছে। কিন্তু ভাঙনের প্রকোপ রোধে কোনো টেকসই পরিকল্পনা আজও বাস্তবায়িত হয়নি।

দৌলতপুর, সাটুরিয়া, সদর ও হরিরামপুর উপজেলার একাধিক এলাকায় ভাঙনের চিত্র ভয়াবহ। ভাঙনপ্রবণ এলাকার মানুষজন আগেই জানেন তাদের বসতভিটা, ফসলি জমি, এমনকি অস্তিত্বও হুমকির মুখে পড়বে।

এক ক্ষতিগ্রস্ত বাসিন্দা ভাষ্য, “আগুনে পুড়লেও কিছু থাকে, নদীতে ভাঙলে কিছুই থাকে না।” এ কথার মধ্যেই লুকিয়ে আছে নদীভাঙনের ভয়াবহতা ও চরম অসহায়ত্ব। এখন প্রশ্ন হলো, এই বিপদ কি অনিবার্য? নাকি রাষ্ট্রীয় উদাসীনতার ফল? পানি উন্নয়ন বোর্ড জানায়, ভাঙন রোধে বরাদ্দ চাওয়া হয়েছে এবং কিছু স্থানে ফিজিবিলিটি স্টাডি চলছে। তবে, বছর বছর একই প্রক্রিয়া-“বরাদ্দ চাওয়া হয়েছে”, “সম্ভাব্যতা যাচাই হচ্ছে”-এই চক্র থেকে যেন বের হতেই পারছে না প্রশাসন।

অথচ বাস্তবতা হলো, নদীভাঙনে জমি হারিয়ে শত শত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, সমাজের মূলধারার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে তাদের। নদী ভাঙন রোধে শুধু তাৎক্ষণিক ব্যবস্থা নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি প্রতিরোধ পরিকল্পনা। প্রতিবছর সাময়িক জিও ব্যাগ ফেলে সামান্য স্বস্তি দেওয়া হয় বটে, কিন্তু তা ভাঙন প্রতিরোধ নয়, বরং ‘আপাত শান্তির আশ্বাস’ মাত্র।

দীর্ঘমেয়াদি প্রতিরক্ষামূলক বাঁধ, নদীর প্রবাহপথ পুনঃনির্ধারণ, স্রোতের দিক বিবেচনায় করে নির্মাণকাজ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন আজ সময়ের দাবি। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নদীপাড়ের মানুষদের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা এবং জীবিকার স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করাও জরুরি। যারা জমি হারিয়েছেন, তাদের কেবল এককালীন সাহায্য নয়, দীর্ঘমেয়াদি সহায়তা প্রাপ্য।

অবশেষে, এই প্রশ্ন থেকেই যায়: বর্ষা কি আমাদের জন্য শুধুই প্রকৃতির নিয়ম, নাকি রাষ্ট্রের উদাসীনতার ফলেও তা দুর্যোগে পরিণত হচ্ছে? মানিকগঞ্জবাসীর কাছে বর্ষা মানে নদীর উৎকর্ষ নয়, বরং জীবনের অনিশ্চয়তা। এই বাস্তবতা বদলাতে হলে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, টেকসই প্রকল্প এবং সময়োপযোগী পদক্ষেপ। নইলে নদীভাঙনের ইতিহাস শুধু মানচিত্রে নয়, মানুষের মনের গভীরে ক্ষতের চিহ্ন হয়ে থেকে যাবে।

Continue Reading

Previous: সেনা সদস্যের বাড়িতে হামলার অভিযোগ বিএনপি নেতাসহ দুজন আজীবন বহিষ্কার
Next: ময়লা-দুর্গন্ধ ও পোকার সাথে ওয়াসার পানিতে ছড়াচ্ছে বিভিন্ন রোগের জীবাণু

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026
রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

রাজশাহীতে নদী দখল-দূষণ বন্ধের দাবিতে ছাত্র-যুব সমাবেশ

September 28, 2026
বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

September 28, 2026
গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

গোদাগাড়ী উপজেলা গোপালপুর পিরিজপুর সড়ক যেন মরণফাঁদ

September 28, 2026
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026

আরও খবর

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায়: বিভাগীয় কমিশনার

September 28, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

September 28, 2026
৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাব-এর চুক্তি

September 28, 2026
বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিআরটিসির বাসে ট্রিপপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ

September 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

583861
Users Today : 384
This Month : 163232
This Year : 555297
Total Users : 583861
Views Today : 1072
Total views : 2135210

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.