Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

রাজনৈতিক অস্থিরতায়ও আমদানি বৃদ্ধিতে বেড়েছে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়

নিউজডেস্ক April 9, 2025

আলো ডেস্ক

দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও আমদানি বৃদ্ধিতে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে। চলতি অর্থবছরের (২০২৪-২৫) জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে চট্টগ্রাম কাস্টমসের ৪৮ হাজার ২৭১ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। এলসি খোলায় ডলারের সহজলভ্যতার পাশাপাশি শুল্ক ফাঁকি রোধ করায় রাজনৈতিক অস্থিরতার মধ্যেও চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে। কারণ চট্টগ্রাম বন্দর দিয়েই দেশের সবচেয়ে বেশি আমদানি-রপ্তানি হয়ে থাকে। আর চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউস বাংলাদেশের মোট রাজস্বের ১৭ শতাংশ জোগান দেয়। চট্টগ্রাম কাস্টমস সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় আগের অর্থবছরের তুলনায় দুই হাজার ৩৮২ কোটি এক লাখ টাকা বেশি করেছিলো। চলতি অর্থবছরে (২০২৪-২৫) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চট্টগ্রাম কাস্টমসকে ৮৩ হাজার ৪৩২ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে। যদিও ২০২৩-২৪ অর্থবছরে ৭৭ হাজার ৬১৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৮ হাজার ৮৬৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল চট্টগ্রাম কাস্টম হাউস। সেক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১১ শতাংশ। অর্থাৎ বাড়তি আদায় হয়েছে চার হাজার ৮০১ কোটি টাকা। তাছাড়া চলতি অর্থবছরের (২০২৪-২৫) শুধু ফেব্রুয়ারি মাসেই ৬ হাজার ৪৪০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ১৫২ কোটি টাকা। যা এক মাসে রেকর্ড রাজস্ব আদায়। গত অর্থবছরের ফেব্রুয়ারি মাসে আদায় হয়েছিল ৪ হাজার ৪৮ কোটি টাকা রাজস্ব। ওই হিসাবে এক মাসেই প্রবৃদ্ধি ৫১.৯৭ শতাংশ।

সূত্র জানায়, রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে বিগত বছরগুলোতে শুল্ক পরিশোধ ছাড়াই পণ্য ছাড় করে নেয়ার প্রবণতা ছিল বেশি। পাশাপাশি প্রতিনিয়ত মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকির চেষ্টা হতো। কিন্তু এখন কাস্টমের কঠোর অবস্থানে সেই প্রবণতা অনেকটা কমে আসছে। তাছাড়া সামপ্রতিক বছরগুলোতে ডলার সংকটের কারণে আমদানি কিছুটা কম হলেও অর্থবছরের মাঝামাঝিতে ডলার সংকট কাটতে শুরু করায় ব্যবসায়ীরা পণ্য আমদানির এলসি খোলার সুযোগ পেয়েছে। যার প্রভাব রাজস্ব আদায়ের ক্ষেত্রেও পড়েছে।

এদিকে রাজস্ব আদায় বাড়া প্রসঙ্গে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল ইসলাম জানান, বিগত সময়ে দেশে একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণের প্রভাবে ব্যবসায়ীরা জিম্মি ছিলেন। তাদের অনেকেই জোরে শুল্ক ফাঁকিসহ নানা অনিয়মে জড়িত ছিলো। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থিতিশীলতা এসেছে। ব্যবসায়ীরা সহজে এলসি খুলতে পারছে এবং বিদেশ থেকে আমদানি কার্যক্রমও চালাচ্ছে। কাস্টমসের রাজস্ব আহরণে তারই প্রভাব পড়েছে। যেজন্য রাজস্ব আদায় বাড়ছে। তবে কাস্টমস ও এনবিআরকে আরো বেশি আধুনিক হতে হবে। ব্যবসায়ীরা যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে পণ্য আমদানি ও রপ্তানি করতে পারে সে সুবিধা দিতে হবে। তাহলে রাজস্ব আদায় আরো বাড়বে।

অন্যদিকে এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, চলতি অর্থবছরে রাজনৈতিক অস্থিরতার পরও আমদানি বেড়েছে। একই সঙ্গে কাস্টমস শুল্কায়নপ্রক্রিয়ায় অনেক কঠোরতা আরোপ করায় শুল্ক ফাঁকি কমেছে। ফলে বেড়েছে কাস্টমের রাজস্ব আদায়ের পরিমাণ।

Continue Reading

Previous: শিক্ষা আইনহীনতা: স্বার্থের সংঘাতে জিম্মি জাতির ভবিষ্যৎ
Next: ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২২, আহত ৮২৬: যাত্রী কল্যাণ সমিতি

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

570294
Users Today : 4387
This Month : 149665
This Year : 541730
Total Users : 570294
Views Today : 20739
Total views : 2081243

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.