Skip to content
July 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে পুলিশ সদস্যকে রাইফেল দিয়ে পিটানোর মামলায় চার্জসিট গঠন

নিউজডেস্ক October 17, 2021

স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যদের হামলায় আহত আরএমপির ট্রাফিক বিভাগের কনস্টেবল রিয়াজ হাসানকে (৩৫) রাইফেল দিয়ে বেধড়ক মারধর করার মামলায় চার্জসিট গঠন করা হয়েছে।
গত ৩১ আগষ্ট ২০২১ তারিখে রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানার তদন্তকারী অফিসার এসআই শেখ শহীদুল ইসলাম এ মামলার চার্জসিট গঠন করেন।
চার্জসিটে উল্লেখ রয়েছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা গত ৯ ডিসেম্বর ২০২০ সন্ধ্যা সাড়ে ৬টার সময় রাজশাহী রেলস্টেশনে স্ত্রী এবং স্বজনদের সামনে রিয়াজকে মারধর করেন।
এসময় স্টেশনে অবস্থানরত শত শত মানুষের সামনে তাকে মারধরের পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
পরে হামলার শিকার কনস্টেবল রিয়াজ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন।
রিয়াজকে মারধরের সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে প্যান্টের জিপার খুলে স্টেশনে জনসস্মুখে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে চার্জসিটে।
এ ঘটনায় ট্রাফিক কনস্টেবল রিয়াজ ১০ ডিসেম্বর রাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্যের নাম উল্লেখসহ মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন
চার্জসিটভুক্ত আসামিরা হলেন- আরএনবির নায়েক কাইয়ুম আলী, সিপাহী শাহিন আলম, মিজানুর রহমান, বেলাল হোসেন ও হাবিলদার নূরে আলম।
রাজশাহী রেলওয়ে থানার ওসি শাহ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাবান্ধা এক্সপ্রেস নামের একটি ট্রেনে কনস্টেবল রিয়াজের পাঁচজন নিকটাত্মীয় রাজশাহী আসেন। এসময় কনস্টেবল রিয়াজ এবং তার স্ত্রী তাদের স্টেশন থেকে আনতে গিয়েছিলেন। প্ল্যাটফর্ম থেকে ঘুরে আসার পথে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রিয়াজকে কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, টিকিটে লেখা আছে। তখন নিরাপত্তা কর্মীরা উত্তেজিত হয়ে যান। তখন কনস্টেবল রিয়াজ নিজের পরিচয় দিয়ে জানান, তিনি এবং তার স্ত্রী ট্রেনের যাত্রী ছিলেন না। তারা স্বজনদের নিতে এসেছিলেন। যদিও তাদের কাছে ৫জন যাত্রীর টিকিট ছিলো।
এ কথা শোনার পর টিসি তাদের ছেড়ে দেন। কিন্তু টিসির কক্ষ থেকে বের হওয়ার পর পরই আরএনবির সদস্যরা পুলিশের ওই কনস্টেবলকে মারধর শুরু করেন। তাকে রাইফেল দিয়ে স্ত্রী এবং নিকটাত্মীয়সহ শত শত মানুষের সামনে পেটানো হয়।
এসময় টেনেহিঁচড়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য প্যান্টের জিপার খুলে পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
পরে রেলওয়ে জিআরপি পুলিশ এবং অন্য যাত্রীরা রিয়াজকে উদ্ধার করেন। সেখান থেকে তাকে রেলওয়ে থানা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর কনস্টেবল রিয়াজকে আহত অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়। তিনি ১০ ডিসেম্বর সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পান।
কনস্টেবল রিয়াজ বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাজ টিকিট চেক করা নয়। তারা রেলওয়ের সম্পদ রক্ষা করবেন। তারপরও টিকিটকে কেন্দ্র করে তারা আমাকে রাইফেল দিয়ে শত শত মানুষের সামনে পিটিয়েছেন। পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন। তাদের হামলায় আমর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মামলা করেছি।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপারে-জানতে পশ্চিম রেলওয়ের চিফ কমাড্যান্ট আসাবুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানার ওসি রাকিবুল হোসেন বলেন, মামলা হলেও প্রত্যেক অসামি জামিনে রয়েছেন।

Continue Reading

Previous: মোট আটক ০৭ জন ও মাদকদ্রব্য উদ্ধার
Next: রাজশাহী মহানগরীতে ডিবি’র অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Related Stories

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026
দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

দুর্গাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম

July 29, 2026
রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার

July 29, 2026
গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

গোদাগাড়ীতে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, জনরোষে বন্ধ কাজ

July 29, 2026
যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

যাবজ্জীবন সাজার পরোয়ানা গায়েব, এক বছরেও পৌঁছায়নি শিবগঞ্জ থানায়

July 29, 2026

আরও খবর

  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

July 29, 2026
নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওহাটা খাদ্য গুদামে বদলির আদেশ উপেক্ষা করে বহাল তবিয়তে নিরাপত্তা প্রহরী “ইসমাইল হোসেন”

July 29, 2026
উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

উন্নয়ন কার্যক্রমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয় জোরদারের আহ্বান জামায়াতের ৬ এমপির

July 29, 2026
রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ

July 29, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

217317
Users Today : 585
This Month : 164832
This Year : 188753
Total Users : 217317
Views Today : 8170
Total views : 766528

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.