রাজশাহী নগরীর পাবলিক টয়লেট গুলোর দ্রুত সংস্কারের তাগিদ
স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় পাবলিক টয়লেট বা গণশৌচাগারগুলোর প্রয়োজনীয় সংস্কার এবং এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা দ্রুত নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন রাজনৈতিক, গণমাধ্যম ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। মাল্টিপার্ট অ্যাডভোকেসি ফোরাম, রাজশাহীর আয়োজনে এক গোলটেবিল আলোচনা থেকে তারা এই তাগিদ তুলে ধরেন।
বুধবার নগরীর একটি রেস্টুরেন্টে ‘রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় গণশৌচাগার সংস্কার এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা নগরীর পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা বিস্তারিতভাবে তুলে ধরেন। অনেকে জানান, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহে গণশৌচাগার থাকলেও নেই কোন কার্যকর ব্যবস্থাপনা যার ফলে প্রতিনিয়তই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে নারীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্য ছাড়াও এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর প্রতিনিধিরা। রাজশাহী সিটি করপরেশনের নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার টয়লেটগুলোর সংস্কার বিষয়ে বলেন, (উদ্ধৃতি)।
যুক্তরাজ্যের এফসিডিও এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বি. স্পেস প্রকল্পের পৃষ্ঠপোষকতায় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাল্টিপার্ট অ্যাডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন তরুণ সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। তারা হলেন রাজশাহী মাল্টিপাট এডভোকেসি ফোরাম সাধারন সম্পাদক ওয়ালিউল হক রানা, যুগ্ম আহবায়ক, মহানগর বিএনপি, জাহান পান্না সাবেক সংসদ সদস্য, ভাইস প্রেসিডেন্ট এমএএফ, সাইফুল ইসলাম মারসাল, যুগ্ম আহবায়ক, জেলা বিএনপি, শফিকুল ইসলাম শফি, যুগ্ম আহবায়ক, মহানগর বিএনপি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ছিলেন, সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার ও প্রোগ্রাম অফিসার আশেক তানভীর অনিক।
