Skip to content
October 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রাতারাতি সারের দাম বৃদ্ধির দুষ্টচক্রকে থামাতে হবে

নিউজডেস্ক September 25, 2021

বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এ দেশের অর্থনীতির বুনিয়াদ হলো কৃষি। শ্রমশক্তির ৪০.৬ শতাংশ মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষি জমির পরিমাণ দিনদিন কমছে। মাত্র ৮৬ লাখ হেক্টর চাষযোগ্য জমি থেকে প্রায় ১৭ কোটি মানুষের অন্নসংস্থান হচ্ছে। করোনা ও বন্যার দুর্যোগ কাটিয়েও গত বছর কৃষক ক্ষেতে ভালো ফসল, বিশেষ করে আমন ফলাতে পেরেছিলেন পর্যাপ্ত পরিমাণে। এটি সম্ভব হয়েছে নির্ধারিত দামে সার, বীজ ও অন্যান্য সামগ্রী পাওয়ার জন্য। এবার আমন ফলনের মধ্যে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অকালবন্যা দেখা দেওয়ায় সেখানকার কৃষকেরা কিছুটা সমস্যায় পড়েন। কিন্তু সেই সমস্যা না কাটতেই তাঁদের সামনে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইউরিয়া সারের বাড়তি দাম।
দেশের চারটি জেলায় ইউরিয়া সারের দাম অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে সার বিক্রি হয়েছে যশোর জেলায়। ৫০ কেজির প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম ৮০০ টাকা। অথচ সেই সার ক্ষেত্রবিশেষে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৪০০ টাকা বেশি দামে। ফরিদপুরের কৃষকদের প্রতি বস্তা সার কিনতে হচ্ছে ৯০০ টাকা দিয়ে। প্রতি কেজি ১৬ টাকার বদলে কিনতে হয়েছে ১৮ টাকায়। মৌসুমের মাঝামাঝি এসে নওগাঁরডিলাররা সারের দাম বাড়িয়ে দিয়েছেন লাগামহীনভাবে। বস্তায় ৬০ থেকে ১২০ টাকা পর্যন্ত। টাঙ্গাইলের কৃষকেরা পড়েছেন দ্বিবিধ সমস্যায়। একদিকে বাড়তি দাম, অন্যদিকে বস্তায় দুই কেজি সার কম।
এই চার জেলায়ই যে কৃষককে বাড়তি দাম দিয়ে সার কিনতে বা ওজনে ঠকতে হচ্ছে, তা নয়। বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ এসেছে গাজীপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, পঞ্চগড়, মেহেরপুর, কুষ্টিয়াসহ অনেক জেলা থেকেই। সার এমন পণ্য, যা দু-এক দিন পরে খেতে দিলে কাক্সিক্ষত ফল পাওয়া যাবে না। তাই কৃষক বেশি দামে হলেও সার কিনতে বাধ্য হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সারা দেশে আমন মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন ইউরিয়া সার লাগে। সেপ্টেম্বর মাসে ইউরিয়া বেশি ব্যবহৃত হয়। সারা দেশে এ মাসের জন্য চাহিদা ১ লাখ ৯৬ হাজার মেট্রিক টন। এর মধ্যে শনিবার পর্যন্ত ১ লাখ ১০ হাজার মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি সার কবে বরাদ্দ দেওয়া হবে, সেটা জানা খুব জরুরি। আমন চাষের জন্য কৃষকের যে সার প্রয়োজন, তার পুরোটা জোগান থাকলে ডিলাররা কৃত্রিম সংকট দেখানোর সুযোগ পাবেন না।
বেশি দামে সার বিক্রির অন্যতম কারণ রাজনৈতিক বিবেচনায় ডিলারশিপ দেওয়া। গ্রামগঞ্জে এখন সেতুর ঠিকাদারি থেকে সারের ডিলারশিপ দেওয়া হয় দলীয় লোকদের। ফলে তাঁদের বেশির ভাগ মনে করেন, কারও কাছে জবাবদিহি করতে হবে না। এই রাজনৈতিক সংস্কৃতির কারণেই কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় স্থানীয় প্রশাসনও দলীয় লোকদের কিছু বলার সাহস পায় না। একটি দুষ্টচক্রের শিকলে সবার হাত-পা বাঁধা।
কৃষক বেশি দামে সার কিনলে তাঁর উৎপাদন খরচ বেশি পড়বে। ফলে ধানের দামও বাড়বে, যার দায় শেষ পর্যন্ত ভোক্তার ওপরই বর্তাবে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উচিত হবে ডিলারদের ওপর তদারকি বাড়ানো। যেসব ডিলার বাড়তি দামে সার বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। প্রয়োজনে তাঁদের ডিলারশিপ বাতিল করতে হবে। লিখিত অভিযোগ পাইনি বা দাম বাড়ার কথা নয়, এসব হাওয়া কথা বলে নিজেদের দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ আছে বলে মনে হয় না। সরকারকে এ ক্ষেত্রে কঠোর হতে হবে। নইলে নিঃস্ব হবে কৃষক, ক্ষতিগ্রস্ত হবে দেশ।

Continue Reading

Previous: সঞ্চয়পত্রে মুনাফা হ্রাস মধ্যবিত্ত-অবসরভোগীদের কথা ভাবতে হবে
Next: নীরবে বিদায় নিলো আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

এফিডেভিট

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026
গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনের উদ্যোগ অগ্নিনির্বাপক যন্ত্র উপহার

October 18, 2026
গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

গোদাগাড়ীতে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ আব্দুল হাই (টুনু)

October 18, 2026
রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

রাজশাহী মেডিকেলের গেটের বাইরে গাঁজাসহ আটক ২, মামলা প্রস্তুত

October 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 17, 2026

আরও খবর

এফিডেভিট
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এফিডেভিট

October 18, 2026
দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নজরুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

October 18, 2026
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে ভালো অবদান রাখছে: ভূমিমন্ত্রী

October 18, 2026
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহী বাসী: রাসিক প্রশাসক

October 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

687404
Users Today : 6572
This Month : 93684
This Year : 658840
Total Users : 687404
Views Today : 29336
Total views : 2763449

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.