Skip to content
October 16, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

রাষ্ট্রায়ত্ত অর্ধডজন প্রতিষ্ঠান বিপুল লোকসান গুনেছে

নিউজডেস্ক October 22, 2021

আলো ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ৬টি প্রতিষ্ঠান বিপুল লোকসান গুনে চলেছে। ওই প্রতিষ্ঠানগুলোর লোকসানের পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা। তাছাড়া ভর্তুকি ছাড়া চলতে পারছে না রাষ্ট্রায়ত্ত ১৬ প্রতিষ্ঠান। বিগত পাঁচ অর্থবছরে (২০১৬-২১) ওসব প্রতিষ্ঠানে ভর্তুকি হিসাবে ৬ হাজার ৬৮৮ কোটি টাকা দেয়া হয়েছে। আর শুধু গত এক বছরে দেয়া হয় প্রায় দেড় হাজার কোটি টাকা। তার মধ্যে ১১টি লাভজনক প্রতিষ্ঠানও অর্থ মন্ত্রণালয় থেকে ভর্তুকির টাকা নিচ্ছে। কিন্তু এতোকিছুর পরও রাষ্ট্রায়ত্ত ৫টি করপোরেশন লাভের মুখ দেখতে পারেনি বাকি। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত অর্থবছরে রাষ্ট্রায়ত ৪৮টি করপোরেশন ও প্রতিষ্ঠানের নিট মুনাফা কমেছে ২২১১ কোটি ৩১ লাখ টাকা। তার মধ্যে শুধু ৬টি করপোরেশনের লোকসান হয়েছে ১৯৯৫ কোটি টাকা। তার মধ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) লোকসানের পরিমাণ প্রায় ৯৭২ কোটি টাকা। বিএসএফআইসি দীর্ঘদিন চিনি উৎপাদন করে লোকসান দিচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানে দুর্নীতির কারণে অনেক মিলে উৎপাদন বন্ধ। প্রতিষ্ঠানটির দুর্নীতির সন্ধানে সরকারের নিরীক্ষা বিভাগ কাজ করছে। আর রাষ্ট্রায়ত্ত করপোরেশনের লোকসানের দিক থেকে দ্বিতীয় পর্যায়ে আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশন (বিসিআইসি)। যার লোকসান ৬৭৬ কোটি টাকা। তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)। সংস্থাটির লোকসান দাঁড়িয়েছে ৩৮০ কোটি টাকা। বিজেএমসির অনেক মিল বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও ওই প্রতিষ্ঠানে গত অর্থবছরও ৪০ কোটি টাকারও বেশি ভর্তুকি দেয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের লোকসান হয়েছে ১৭ কোটি ৫৩ লাখ টাকা।

সূত্র জানায়, বিগত ২০২০-২১ অর্থবছরে ১৬টি রাষ্ট্রীয় সংস্থাকে ১ হাজার ৪৬১ কোটি টাকার ভর্তুকি দেয়া হয়েছে। তার মধ্যে অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) প্রায় ৫০৮ কোটি টাকা দেয়া হয়। কিন্তু ওই প্রতিষ্ঠানটি ভর্তুকি নেয়ার পরও গত অর্থবছরে ৮১ কোটি টাকা লোকসান দিয়েছে। করোনায় টানা লকডাউন থাকায় নৌপথে যাত্রী পরিবহণ কমে যায়। আর তার প্রভাব প্রতিষ্ঠানটির ওপর পড়েছে। যে কারণে প্রতিষ্ঠানটি ওই বছরে লোকসান দিয়েছে ৮১ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনকে (বিএসসিআইসি) ভর্তুকি হিসাবে দেয়া হয়েছে ১৯৭ কোটি টাকা। আর ওই প্রতিষ্ঠানও লোকসান করেছে ১১ কোটি টাকা। তাছাড়া বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে (বিএসবি) ভর্তুকি দেয়া হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা। তবে ওই প্রতিষ্ঠানটি গত বছর লাভজনক ছিল।

সূত্র আরো জানায়, লাভজনক থাকা অবস্থায় যেসব প্রতিষ্ঠান ভর্তুকি নিচ্ছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ওই প্রতিষ্ঠানটিকে ভর্তুকি দেয়া হয়েছে ৫০ লাখ টাকা। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), বাংলাদেশ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), খুলনা ও রাজশাহী ওয়াসা, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএসআরটিআই), বিএসএমআরএন, সিবিডিএ ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। তার আগের অর্থবছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে ১৬টি করপোরেশনকে ভর্তুকি বাবদ দেয়া হয়েছিল ১ হাজার ৪৯৫ কোটি টাকা। আর ২০১৮-১৯ অর্থবছরে গেছে ১৩৬২ কোটি টাকা। তাছাড়া ২০১৭-১৮ এবং ২০১৬-১৭ অর্থবছরে যথাক্রমে ভর্তুকি হিসাবে ১২৬১ কোটি টাকা ও ১১০৯ কোটি টাকা দেয়া হয়েছে। তাছাড়া গত অর্থবছরে ৪৮টি রাষ্ট্রায়ত্ত করপোরেশন ও প্রতিষ্ঠানের সার্বিক নিট মুনাফা ২ হাজার ২১১ কোটি ৩১ লাখ টাকা কমেছে। অর্থবছরে (২০১৯-২০) লাভ-লোকসান মিলিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সার্বিক নিট মুনাফার পরিমাণ ছিল ১০ হাজার ৭১০ কোটি ৯৫ লাখ টাকা। আর সমাপ্ত ২০২০-২১ অর্থবছরের মুনাফা হয়েছে ৮ হাজার ৪৯৯ কোটি টাকা।

এদিকে এ প্রসঙ্গে অর্থনীতিবিদদের অভিমত, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো চলমান লোকসান দিচ্ছে। আর পূরণ করতেই ভর্তুকি ও অনুদান দেয়া হয়। এ অবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে। সংস্থাগুলোর জবাবদিহিতা ও দক্ষতা বাড়াতে না পারলে এভাইে চলতে থাকবে। সরকারের টাকা যদি লোকসানি সংস্থাগুলোর পেছনে ব্যয় করা না হতো তাহলে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে আরো বেশি পরিমাণ অর্থ ব্যয় সম্ভব হতো। অবশ্য রাষ্ট্রের সব নাগরিকের সঙ্গে যুক্ত এমন কিছু পণ্য উৎপাদন, বিতরণ সংক্রান্ত প্রতিষ্ঠানে ভর্তুকি দেয়াকে সমর্থন করা যায়। যেমন পানি ও বিদ্যুৎ খাত। ওসব পণ্য প্রতিটি মানুষ ব্যবহার করছে। কিন্তু ভর্তুকির টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন নেবে, পরিচালনা ব্যয় মেটানো হবে, ওসব ক্ষেত্রে ভর্তুকি দেয়া বন্ধ করা প্রয়োজন। ওই ধরনের প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিলে ঠিকই লাভজনক হয়ে উঠবে। তবে সেগুলো বন্ধ করতে গেলে রাজনৈতিক একটি চাপ থাকে। যে কারণে অনেক সময় সরকার চাইলেও বন্ধ করতে পারে না।

Continue Reading

Previous: নানা ধরনের প্রতারণা হচ্ছে ফেসবুককেন্দ্রিক ব্যবসায়
Next: সেই ইকবাল গ্রেপ্তার, মন্ডপে কোরআন রাখার স্বীকারোক্তি

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026
জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়

জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়

October 13, 2026
নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

October 13, 2026
রাজশাহী’তে শুধু হাটে হাটে কোটি টাকার ভবন

রাজশাহী’তে শুধু হাটে হাটে কোটি টাকার ভবন

October 13, 2026
রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধাকে হত্যা, জমি বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর

রাজশাহীতে পৃথক ঘটনায় বৃদ্ধাকে হত্যা, জমি বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর

October 13, 2026
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বারোপ

October 13, 2026
শিশুদের হাতে গাছের চারা তুলে দিল চন্দ্রিমা থানা যুবদল রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতায় শিশুদের সম্পৃক্ত করার উদ্যোগ

শিশুদের হাতে গাছের চারা তুলে দিল চন্দ্রিমা থানা যুবদল রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সচেতনতায় শিশুদের সম্পৃক্ত করার উদ্যোগ

October 13, 2026

আরও খবর

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মোঃ আতিকুর রহমান

October 15, 2026
তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

তরুণ সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কাশেদুর, শাহিন ও ওলিউল্লাহ

October 14, 2026
জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়

October 13, 2026
নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নাগরিক চাহিদা নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

October 13, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

670283
Users Today : 5881
This Month : 76563
This Year : 641719
Total Users : 670283
Views Today : 28682
Total views : 2669055

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.