Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

লুটপাটের প্রকল্প বন্ধ করতে পদক্ষেপ জরুরী

নিউজডেস্ক December 10, 2021

সম্পাদকীয়ঃ লুটপাট এক ধরণের শিল্পে পরিণত হয়েছে এই দেশে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের প্রকল্পের টাকা নির্বাচিত জনপ্রতিনিধি বা তাঁদের পছন্দের মানুষজনের পকেটে চলে যায়, এমন অভিযোগ অনেক পুরনো।

দীর্ঘদিন থেকেই গ্রামীণ উন্নয়ন প্রকল্পের টাকা চলে যাচ্ছে সুবিধাভোগী একটি গোষ্ঠীর হাতে। স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের স্বার্থে এসব প্রকল্প প্রণয়ন করে টাকা ভাগ-বাটোয়ারা করে নেন।

যেমনটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, কমলগঞ্জের বিভিন্ন ইউনিয়নের দারিদ্র্যপীড়িতদের জন্য সরকারিভাবে যে নলকূপ বসানো হয়েছে, এর জন্য বরাদ্দ ধরা হয়েছে নলকূপপ্রতি ৩০ হাজার টাকা।

নিয়মমতো কাজগুলো করা হয়নি। কোথাও কোথাও নলকূপ না বসিয়েই পুরো কাজের বিল তুলে নেওয়া হয়েছে। এভাবে অসহায় গ্রামবাসীর কল্যাণে সরকারের নেওয়া প্রকল্পের বেশির ভাগ টাকাই লুটে নেওয়া হয়েছে।

জানা যায়, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রতিবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ থেকে ইউপি চেয়ারম্যানদের জন্য টেন্ডার ছাড়াই প্রজেক্ট কমিটির মাধ্যমে দুই লাখ টাকার প্রকল্প নেওয়ার সুযোগ দেয়। চেয়ারম্যানরা ইচ্ছানুযায়ী একটি করে প্রকল্প নিতে পারেন।

এ প্রকল্পে চেয়ারম্যানরা কখনো নিজে, কখনো বা তাঁর পছন্দের ইউপি সদস্যকে প্রকল্প সভাপতি বানাতে পারেন। সদ্যঃসমাপ্ত অর্থবছরে এই খাতে কমলগঞ্জ উপজেলায় মোট ৯ লাখ পাঁচ হাজার টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন দেখানো হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, সবাই এভাবে প্রতিটি নলকূপের বরাদ্দ থেকে ১৬-১৭ হাজার টাকা পকেটে পুরেছেন।

গড় হিসাবে দেখা যায়, ৩০টি নলকূপে বরাদ্দের চেয়ে অন্তত তিন হাজার ৬০০ ফুট পাইপ কম বসানো হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। আবার ৩০টি নলকূপের একটিতেও সাইনবোর্ড না লাগিয়ে দেড় লাখ টাকার পুরোটাই মেরে দেওয়া হয়েছে। তলা পাকা করার জন্য বরাদ্দ প্রায় পৌনে দুই লাখ টাকার বেশির ভাগই লোপাট করা হয়েছে।

জনপ্রতিনিধিরা নিজেদের পকেট ভারী করতে ও দলের লোকদের কর্মসংস্থান করতে গিয়ে এভাবে ভুয়া প্রকল্প দেখিয়ে উন্নয়ন বরাদ্দের টাকা লুটপাটে অংশ নিয়ে থাকেন বলে অভিযোগ আছে। বাস্তবে কোনো উন্নয়নকাজ হয় না।

এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দলের স্থানীয় নেতা-কর্মীসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের তল্পিবাহকদের যুক্ত করা হয়। এভাবেই দলীয় নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিদের পকেট ভারী হয়। উন্নয়নের ছিটেফোঁটাও কোথাও লাগে না।

এ ধরনের লুটপাটের প্রকল্প বন্ধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নের নামে যে দুর্নীতি স্থানীয় পর্যায়ে হচ্ছে, তা বন্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে
Next: বিজয়ের মাস ডিসেম্বর (১০)

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

July 20, 2026
রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

July 20, 2026
প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

July 20, 2026
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

July 20, 2026

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

192943
Users Today : 3041
This Month : 140458
This Year : 164379
Total Users : 192943
Views Today : 16424
Total views : 598808

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.