Skip to content
July 28, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিক্ষাঙ্গন

শিক্ষক লাঞ্ছনার বিচার না হলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি

নিউজডেস্ক October 14, 2021

আলো ডেস্ক: বগুড়া ও গোপালগঞ্জ জেলায় দুই শিক্ষককে লাঞ্ছিত করায় তীব্র প্রতিবাদ জানিয়ে এর বিচার দাবি করেছেন শিক্ষকরা। দাবি মেনে নেওয়া না হলে সারাদেশে অসহযোগ আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রধান শিক্ষক পরিষদের মানববন্ধনে এমন দাবি করা হয়। পরিষদের নেতৃবৃন্দ বলেন, বগুড়া ও গোপালগঞ্জের দুই প্রধান শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তারা লাঞ্ছিত হয়েছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির মাধ্যমে। এমন ঘটনা আমরা মেনে নেব না। শিক্ষককে লাঞ্ছিত করে দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যাবে না। তারা আরও বলেন, যে দেশে শিক্ষক সমাজ লাঞ্ছিত, সেখানে সোনার বাংলা গড়ে উঠবে কীভাবে? যারা শিক্ষকদের লাঞ্ছিত করে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। দাবি মেনে নেওয়া না হলে সারাদেশে অসহযোগ আন্দোলন শুরু হবে। মানববন্ধনে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, মানুষ গড়ার কারিগরদের ওপর শারীরিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্কুল-কলেজের ম্যানেজিং ও গভর্নিং বডির সভাপতির কাছে প্রতিষ্ঠানের প্রধানদের জিম্মি করে রাখা হচ্ছে। সভাপতিদের কোনো কাজ না থাকায় তারা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করছেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা অনুরাগীদের সভাপতির পদে বসানোর দাবি জানান তিনি। বলেন, বর্তমানে সারাদেশে যখন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আন্দোলন শুরু হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক বলে মেনে নিয়েছেন, তখন একটি মহল তা বানচাল করতে লিপ্ত হয়েছে। তাদের শক্ত হাতে দমন করতে শিক্ষকদের উদ্দেশে আহ্বান জানান তিনি।

Continue Reading

Previous: সুনামগঞ্জে মা-বাবার সেবাযত্নসহ ৬ শর্তে মুক্তি পেলো ৭০ শিশু
Next: দিনাজপুরে ৩ হাজার ইয়াবাসহ নারী আটক

Related Stories

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে এডিপির আওতায় শিক্ষা উপকরণ বিতরণ

July 21, 2026
শাহ্ দৌলা সরকারি কলেজে মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা, স্নাতক (সম্মান) শ্রেণি কোর্স-২০২৬-এর শুভ সূচনা
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

শাহ্ দৌলা সরকারি কলেজে মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা, স্নাতক (সম্মান) শ্রেণি কোর্স-২০২৬-এর শুভ সূচনা

July 21, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026
গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

গোদাগাড়ীতে পুকুরে মিলল যুবকের মরদেহ, অপমৃত্যু মামলা

July 27, 2026
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক l

July 27, 2026
রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

July 26, 2026
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই রাজশাহীতে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী

July 26, 2026

আরও খবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 27, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী জব্দ

July 27, 2026
মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

মহানগরজুড়ে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করল রাসিক

July 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

213606
Users Today : 4500
This Month : 161121
This Year : 185042
Total Users : 213606
Views Today : 25457
Total views : 729341

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.