Skip to content
July 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সরকারি প্রকল্পের অনিয়ম দূর করতে হবে

নিউজডেস্ক November 29, 2021

সম্পাদকীয়ঃ সরকারি প্রকল্পের খামখেয়ালীপনা ও দুর্নীতি নতুন কোন বিষয় নয়। মৌলভীবাজারের কমলগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের ছয় মাসের মধ্যে দেবে গেছে।

শিক্ষকরা ঝুঁকি নিয়ে প্রাত্যহিক কাজ সারলেও বিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা যেকোনো সময় ভবনটিতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জানা যায়, ২০১৮ সালে কাজ শুরুর পর বিদ্যালয়টির নির্মাণ শেষ হয় ২০১৯ সালে। নতুন ভবন বিদ্যালয় কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার ছয় মাসের মাথায় মেঝে দেবে যেতে শুরু করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে শুরুতেই বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। শুধু মেঝেতেই নয়, দেয়ালেও ফাটল ধরেছে।

একইভাবে অফিস রুমের একটি কক্ষের দেয়ালে ফাটল ধরেছে। বিদ্যালয়ের পুরনো জরাজীর্ণ একটি ভবনে কোনো রকমে পাঠদান করানো হচ্ছে। ২০১৯ সালের শেষের দিকে এই ভবনটির নির্মাণকাজ শেষ হলেও করোনার কারণে ২০২০ সাল থেকে বিদ্যালয় বন্ধ ছিল। এখানে কোনো ক্লাস হয়নি।

এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বলছে, নিম্নমানের খোয়া ও বালু দিয়ে মেঝে ঢালাই করার সময় আপত্তি জানালেও কোনো কাজ হয়নি। কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তার ভাষ্য, বিষয়টি প্রকৌশল অফিসকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এটি স্পষ্ট যে, এসব ভবন নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়। ফলে কিছুদিনের মধ্যেই এসব ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়। ছাঁদ চুইয়ে পানি পড়ে।

নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা জানালা-দরজা অল্পদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। নির্মাণকাজে যে টাকা বরাদ্দ করা হয় তার বেশির ভাগ চলে যায় ঠিকাদার ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পকেটে। সুফল ভোগ করতে পারে না শিক্ষার্থীরা।

সরকার প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ করছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শ্রেণিকক্ষ নির্মাণ করা হচ্ছে। শিক্ষা উপকরণ সরবরাহ করছে। কিন্তু এসব বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হবে কেন? এর কারণ খুঁজে বের করা দরকার।

নির্মাণের ছয় মাসের মধ্যে কমলগঞ্জের বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের মেঝে কেন দেবে গেল তার কারণও খুঁজে বের করতে হবে। সরকার এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: জয়ের পথে অনেকটা এগিয়ে পাকিস্তান
Next: সতর্ক হতে হবে করোনার নতুন ভেরিয়েন্ট সম্পর্কে

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026
আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

July 20, 2026
রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

July 20, 2026
প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণার জন্য পাচ্ছেন ২ লাখ টাকা

July 20, 2026
বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

July 20, 2026

আরও খবর

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক

July 20, 2026
বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিকেলে রাজশাহীর আইবাঁধে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

July 20, 2026
সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

সমাজ সেবক শহিদুলের উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত হচ্ছে শতাধিক শিশু

July 20, 2026
দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধে নারীকে কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

July 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

192928
Users Today : 3026
This Month : 140443
This Year : 164364
Total Users : 192928
Views Today : 16328
Total views : 598712

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.