আলো ডেস্ক: দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস বহিষ্কৃত যুবলীগ নেতা এএইচএম ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলারও আসামি। ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অত্মগোপনে থাকা ফুয়াদকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে দুটি মানি লন্ডারিং ও আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়ি ভাঙচুর মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে।
