Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সিরাজগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা রাজমিস্ত্রির

নিউজডেস্ক June 13, 2025

আলো ডেস্ক:

পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর এক রাজমিস্ত্রি নিজের গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার এরান্দহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির।

নিহত রোজিনা খাতুন (২৪) এরান্দহ গ্রামের আব্দুল আজিজের মেয়ে। আহত মোতালেব হোসেন (৪৫) একই উপজেলার ব্রাক্ষণবাগ গ্রামের মোকছেদ আলীর ছেলে। তিন বছর আগে বিয়ে হওয়া এ দম্পতির আট মাস বয়সী একটি সন্তান আছে।

রোজিনার চাচাতো ভাই জাহিদ হাসান বলেন, রোজিনার সঙ্গে বিয়ে মোতালেবের পরিবার মেনে না নেওয়ায় তিনি বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন। ফেনী জেলায় রাজমিস্ত্রির কাজ শেষে ঈদের আগে শ্বশুর বাড়িতে আসে মোতালেব।

গত বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। এক পর্যায়ে তা থেমে গেলে তারা ঘুমিয়ে পড়েন। “তবে রাত আড়াইটার দিকে ঘর থেকে রোজিনার শিশুর কান্নাকাটির শব্দ পেয়ে রোজিনার ভাতিজা বায়জিদ জানালা দিয়ে দেখতে পায় রোজিনার গলাকাটা রক্তাক্ত মরদেহ বিছানায় পড়ে আছে।

আর মোতালেব আহত অবস্থায় কাতরাচ্ছে।” এরপর স্বজন ও আশাপাশের লোকজন এসে ঘরের দরজা খুলে রোজিনাকে মৃত অবস্থায় এবং তার স্বামী মোতালেবকে আহত অবস্থায় পায়। মোতালেবকে চিকিৎসার জন্য প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমনার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে নিহত রোজিনার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত অবস্থায় মোতালেবকে আটক করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Continue Reading

Previous: রাতে বাড়িতে ফেরেননি, সকালে বাড়ির পাশে মিলল ব্যবসায়ীর গলাকাটা লাশ
Next: পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ জোরদার করা হয়েছে: প্রেস সচিব

Related Stories

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

September 27, 2026
শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

575498
Users Today : 3398
This Month : 154869
This Year : 546934
Total Users : 575498
Views Today : 16798
Total views : 2104778

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.