Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সীতাকুণ্ডে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

নিউজডেস্ক March 11, 2025

আলো ডেস্ক

এবার  চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুফ নামের এক সত্তর বছরের বৃদ্ধকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পরে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার বাদী হয়ে করা একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন এলাকায় স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ওই বৃদ্ধকে। এমনকি এ ঘটনা ধামাচাপা দিতে ১০ লক্ষ টাকা রফাদফা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ রয়েছে।

তবে হামলার শিকার বৃদ্ধ ও তার ছেলে শিশু ধর্ষণের ঘটনাটি পরিকল্পিত ও সাজানো বলে দাবি করছেন। অনৈতিক সুবিদা না পেয়ে স্থানীয় একটি চক্র এ ধর্ষণ ঘটনার নাটক সাজিয়ে মারধর ও ঘর ভাংচুরের মতো ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন। অভিযুক্ত বৃদ্ধ ইউসূফের ছেলে মোহাম্মদ কামরুল বলেন, আমাদের বাড়ির বাইরে একটি দোকান আবছার নামে এক ব্যক্তিকে ভাড়ায় দিয়েছিলো আমার বৃদ্ধ বাবা। ওই দোকানের গাজা-ইয়াবা ব্যবসা হতো জানতে পেরে আমার পরিবার কয়েকমাস পূর্বে তার থেকে দোকান নিয়ে নেয়। এতে ভাড়াটিয়া আবছার ও তার সহযোগী সাহাব উদ্দিন চক্র সংঘবদ্ধ হয়ে আমাদের থেকে বিভিন্ন সময় অনৈতিক সুবিদার আদায়ের চেষ্টা করেছিলো। এতে সফল হতে না পেরে পরিকল্পিতভাবে শিশু ধর্ষনের নাটক সাজিয়েছে। কোন ধর্ষণের ঘটনা ঘটেনি। শিশুটির মেডিকেল রিপোর্টে তা প্রমান হবে। আমরা আইনগত ব্যবস্থা নিব।

অপরদিকে মেয়ের বাবা সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরের দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসানবাদ সন্দ্বীপ পাড়া এলাকার বাসিন্দা বৃদ্ধ ইউসূফ লোকজনের অজান্তে একশত টাকার লোভ দেখিয়ে পুকুরপাড় থেকে মেয়েটিকে কোলে করে নিজের বাসার দোতালায়  ধর্ষণ চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের কিছু লোকজন বসে দশ লক্ষ টাকার দফারফা চেষ্টা করা হয়।

এঘটনায় স্থানীয় যুবদলের সভাপতি মোহাম্মদ হারুনসহ কয়েকজন ঘটনাটি ধামাচাপা দিতে ১০ লক্ষ টাকায় আপোষ মিমাংসার চেষ্টা করেছে বলে জোরালো অভিযোগ ওঠেছে।

অভিযোগে বিষয়ে মোহাম্মদ হারুন বলেন, ১০ লক্ষ টাকার আপোষ মিমাংসার কোন কথা কখনো হয়নি। ঘটনা সত্য কী মিথ্যা তাও আমরা জানি না। আমরা সামাজিক বিচার করে প্রকৃত তথ্য জানতে চেষ্টা করেছি। এতে বৃদ্ধ ইউসুফ ও তার ছেলে কামরুল প্রভাব খাটিয়ে  ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মো. ইউসুফকে আসামি করে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন। আটকের পর ওই বৃদ্ধকে আদালতের মাধ্যমে জেলে হাজতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকেও স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হচ্ছে।

Continue Reading

Previous: রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা দ্রুত টিকার সংকট দূর করুন
Next: আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ও প্রাইভেট পড়ানো যাবে না

Related Stories

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

September 27, 2026
শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

575902
Users Today : 3802
This Month : 155273
This Year : 547338
Total Users : 575902
Views Today : 18545
Total views : 2106525

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.