Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সুন্দরবন রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা: টেকসই ভবিষ্যতের পথচিহ্ন

নিউজডেস্ক May 22, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

সুন্দরবনকে ঘিরে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এ ধরনের পদক্ষেপ শুধু পরিবেশ রক্ষার নয়, বরং দেশের দীর্ঘমেয়াদি স্বার্থ সংরক্ষণের দিকেও এক সুদূরপ্রসারী অঙ্গীকারের প্রতিফলন।

‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’-এর আওতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপন অনুসারে, সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে সেখানে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো-প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।

বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবনের ভূ-প্রাকৃতিক গুরুত্ব ও পরিবেশগত অবদান অপরিসীম। এটি শুধু একটি বনাঞ্চল নয়, বরং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন, জীবিকা ও আবহাওয়া ব্যবস্থার একটি অনিবার্য অংশ।

দীর্ঘদিন ধরেই এ অঞ্চল শিল্পায়ন, বনায়ন উচ্ছেদ, বর্জ্য নিষ্কাশন ও অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে। এর ফলে স্থানীয় জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ে।

এ প্রেক্ষাপটে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। একই সঙ্গে প্রজ্ঞাপনে উল্লেখিত ‘পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণের’ বিষয়টি ভবিষ্যতের টেকসই উন্নয়নকে সামনে রেখেই গ্রহণ করা উচিত। যাতে একদিকে যেমন পরিবেশ রক্ষা হয়, অন্যদিকে স্থানীয় জনগণের অর্থনৈতিক সম্ভাবনাও নষ্ট না হয়। তবে এ নিষেধাজ্ঞা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

অতীতে ইসিএ এলাকায় শিল্প গড়ে তোলার বহু উদাহরণ রয়েছে, যেগুলোর যথাযথ পরিবেশগত মূল্যায়ন হয়নি।

এ ধরনের ব্যত্যয় রোধে পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছ মনিটরিং ব্যবস্থা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

সুন্দরবনের ভবিষ্যৎ রক্ষা করতে হলে উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। সরকারের এ সিদ্ধান্ত সেই ভারসাম্যের দিকে একটি দৃঢ় পদক্ষেপ। এখন প্রয়োজন তার কার্যকর প্রয়োগ ও সামাজিক সচেতনতার প্রসার।

Continue Reading

Previous: রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন
Next: দীর্ঘদিনেও শিক্ষাঙ্গনে ফিরে আসছে না স্বাভাবিক অবস্থা

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

562884
Users Today : 5651
This Month : 142255
This Year : 534320
Total Users : 562884
Views Today : 39571
Total views : 2039467

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.