Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সেপ্টেম্বরে ১০৭ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ করেছে বিজিবি

নিউজডেস্ক October 3, 2021

আলো ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৬ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জব্দ মাদকের মধ্যে রয়েছে ২০ লাখ তিন হাজার ৭৮৭ পিস ইয়াবা, দুই কেজি ৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২২ হাজার ৩৬৮ বোতল ফেনসিডিল, ১৫ হাজার ৬৮৪ বোতল বিদেশি মদ, দুই হাজার ৯৩৮ ক্যান বিয়ার, এক হাজার ৫৬৫ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, নয় কেজি ১৫৫ গ্রাম হেরোইন, ১৩ হাজার ৯৯টি ইনজেকশন, সাত হাজার ৪৯৭টি ইস্কাফ সিরাপ, ১২৫ বোতল এমকেডিল/কফিডিল, ৪৯ হাজার ৬৭৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট ও এক লাখ ৭৫ হাজার ১০২টি অন্যান্য ট্যাবলেট। এতে আরও বলা হয়, জব্দ করা অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ছয় কেজি ৬৮ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৬০০ গ্রাম রুপা, এক লাখ ১৮ হাজার ২০৫টি কসমেটিকস সামগ্রী, চার হাজার ৮৪২টি শাড়ি, দুই হাজার ৩৩৫টি থ্রি-পিস/শার্টপিস, ৪১০ মিটার থানকাপড়, ১১২টি তৈরি পোশাক, তিন হাজার ৩৭৮ ঘনফুট কাঠ, ১০ হাজার ৮২৬ কেজি চা পাতা, ২৬ হাজার ৫০ কেজি কয়লা, পাঁচটি ট্রাক/কাভার্ডভ্যান, ১০টি প্রাইভেটকার/মাইক্রোবাস, আটটি পিকআপ, ৬০টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৭০টি মোটরসাইকেল। এতে আরও বলা হয়, উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, পাঁচটি বিভিন্ন প্রকার গান, পাঁচটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৪৫ জন চোরাচালানি ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২১ জন বাংলাদেশি নাগরিক ও নয়জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে বিজিবি।

Continue Reading

Previous: নাটোরে দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী নিহত
Next: বিদ্যুৎ সংযোগের কারণে অন্যান্য সবক্ষেত্রে উন্নয়নের পথ সুগম হয়েছে: স্পিকার

Related Stories

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026
রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

September 20, 2026
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

September 20, 2026
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

September 20, 2026
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

September 20, 2026

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

540568
Users Today : 124
This Month : 119939
This Year : 512004
Total Users : 540568
Views Today : 277
Total views : 1916890

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.