Skip to content
September 13, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের

নিউজডেস্ক December 3, 2023

আলো ডেস্ক

‘আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হবে’ দলের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা দেয়া হয়নি বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, দলীয় বা স্বতন্ত্র কোনো প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের কোনো পক্ষপাত নেই। নির্বাচন কমিশন গভীরভাবে পর্যবেক্ষণ করে যে ব্যবস্থা নেবে তাতে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ থাকবে না। কমিশন যে কোনো প্রার্থীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিলে ক্ষমতাসীনরা তাকে স্বাগত জানাবে।

রোববার (৩ ডিসেম্বর) দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, কোনো প্রার্থীকে হুমকি-ধামকি দেয়া হলে নির্বাচন কমিশন সেটা আমলে নিয়ে যে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ তাতে সাধুবাদ জানাবে।

তিনি বলেন, ওসি এবং ইউএনওদের বদলির পর তারা (ইসি) জেলা প্রশাসকদেরও রদবদল করেছে। এতে কোথাও সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হয়নি।

সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি, অর্থপাচার, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে আওয়ামী লীগের ফাইনাল খেলা হবে। অপরাজনীতি এবং রাজনীতির নেতিবাচক দিকগুলোর বিরুদ্ধেই ভোটের মাঠে আমরা লড়ব।

মহাজোটের শরিকরা আওয়ামী লীগের কাছে আসন ভাগাভাগির বিষয়ে আগ্রহ দেখালে সে বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান ওবায়দুল কাদের। জাতীয় পার্টির নিজের পায়ে দাঁড়িয়ে প্রকৃতপক্ষে বিরোধীদল হয়ে ওঠার এখনই মোক্ষম সময় বলেও তিনি জানান।

বিএনপির অনেক নেতা নেতিবাচক রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরেছেন উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে আরও অনেক নেতাই বিএনপি ছেড়ে সুস্থ ধারার রাজনীতিতে ভিড়বেন।

বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন অশুদ্ধ হবে অথবা এ কথা হবে কেন? এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীদের সবাই আওয়ামী লীগের প্রার্থী নন দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে অনেকে বিভ্রান্ত হয়ে এখন তারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরছেন।

বিএনপি তাদের ভুল রাজনীতির কারণে কর্মী হারাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন ভাড়াটিয়া টোকাই দিয়ে তারা ঝটিকা মিছিল করছে এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।

সৎ সাহস থাকলে তারেক রহমানকে রাজপথে এসে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ কিন্তু কখনোই শত্রু নয়। কখনো আওয়ামী লীগ বেগম জিয়া বা জিয়াউর রহমানকে হত্যা করতে যায়নি। আন্দোলনের নামে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে বিএনপি এরই মধ্যে সরকারি ১৭টি এবং ২৭৫টি ব্যক্তিমালিকানাধীন বাসে আগুন দিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি লন্ডনে বসে সন্ত্রাসী কার্যক্রমের নির্দেশ দিয়ে ভুলের রাজনীতি চর্চা করছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক চেষ্টায় দেশে নির্বাচন ব্যবস্থা সংস্কার হয়েছে।

Continue Reading

Previous: নির্বাচনের নামে সরকার হাজার কোটি টাকা অপচয় করছে: সমমনা জোট
Next: রাজশাহীর ৬ আসনে বৈধ ৩৭, বাতিল ১৮, অপেক্ষমাণ ৫ প্রার্থী

Related Stories

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026
তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

September 12, 2026
মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে সামান্য ফাটল, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকের

September 12, 2026
গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার এবং সড়ক ও ড্রেনের উন্নয়নে পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

September 11, 2026
রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ ও আলোচনা সভা

September 11, 2026

আরও খবর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

September 12, 2026
মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় জমি বিরোধে ৬০ বছরের নারীকে পিটিয়ে জখম

September 12, 2026
দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়িতে ৬৭০ বস্তা সার জব্দ

September 12, 2026
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে: ভূমিমন্ত্রী

September 12, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

500688
Users Today : 601
This Month : 80059
This Year : 472124
Total Users : 500688
Views Today : 1936
Total views : 1784093

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.