Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

১৮ বছর পর ভোট বানেশ্বর ইউনিয়নে

নিউজডেস্ক October 25, 2021

আবু হেনা মোস্তফা জামান
দীর্ঘ ১৮ বছর পর ভোট হতে যাচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের। হাট এলাকাটি পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদই রাখার দাবিতে ইউপি নির্বাচন স্থগিতের মামলা দায়ের করা হয়। সেই জটিলতা কাটলো মামলা দায়েরের প্রায় ১৮ বছর পর। মামলাটি খারিজ হওয়ায় ভোট গ্রহণে এখন আর কোনো আইনি বাধা নেই। এদিকে দীর্ঘ প্রায় ১৮ বছর পর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়েছে উপজেলা জুড়ে। তবে বানেশ^রে ভোট গ্রহণ হবে পৌরসভার না ইউনিয়ন পরিষদের ? এই নিয়ে স্থানীয়দের মাঝে চলছে নানান গুঞ্জন।

বানেশ্বর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সামাদ বলেন, বর্তমান চেয়ারম্যানের দায়েরকৃত ভোট গ্রহণ স্থগিত মামলাটি গত ৬ সেপ্টেম্বর-২১ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ খারিজ করে দেন। এরপর আবারও ওই চেয়ারম্যান ৭ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন। গত ২৯ সেপ্টেম্বর আপিলের শুনানি হয়। শুনানি শেষে সুপ্রিম কোর্ট বর্তমান চেয়ারম্যানের দায়েরকৃত আপিলটি খারিজ করে দেওয়ায় এই ইউপি পরিষদের ভোট গ্রহণে আইনী আর কোনো বাধা নেই। তবে, যেহেতু মামলাটি ছিল পৌরসভা ঘোষণা বাতিলের, আর এখন সেই মামলা খারিজ হয়েছে। তাই নিয়ম অনুসারে এটা ইউনিয়নের পরিবর্তে পৌরসভা এলাকা হবে। তবে স্থানীয়দের দাবিতে প্রশাসনিক ভাবে বানেশ্বর এলাকাটি ইউনিয়ন পরিষদ রাখার পক্ষে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

জানা যায়, সর্বশেষ ২০০৩ সালের ১০শে ফেব্রুয়ারী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদেরই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সময় ৩ নং বানেশ্বর ইউপি’র স্থানীয় আ’লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করে বিএনপি সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গাজী সুলতান নির্বাচিত হোন। নির্বাচনের পরে ২০০৩ সনের শেষের দিকে তৎকালীন বিএনপির সংসদ সদস্য অ্যাড. নাদিম মোস্তফা বানেশ্বর ইউপি এলাকাকে পৌরসভা হিসেবে ঘোষণা করেন। এর ক’দিন পরই
পৌরসভা বাতিল চেয়ে ইউপি চেয়ারম্যান গাজি সুলতান মহামান্য হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই সাথে মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ভোট গ্রহণ স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের করেন।

তখন থেকেই আইনী জটিলতার কারনে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ হয়ে যায়।
শহিদুল ইসলাম নামের একজন জানান, এলাকার মানুষ ১৮ বছর আগে এখানে ইউনিয়ন পরিষদের ভোট দিয়েছিল। এখন এই এলাকার ভোটার প্রায় আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। এই এলাকার অধিকাংশ লোকজন এই জনপ্রতিনিধিদের কাজ-কর্মে অতিষ্ঠ। জনপ্রতিনিধিরা মামলার অযুহাতে দীর্ঘদিন তাদের একক ক্ষমতা ধরে রেখেছেন। তারা জনসেবার চেয়ে নিজেদের সুবিধা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। প্রয়োজনীয় কাজ নিয়ে পরিষদে আসলে চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের পাওয়া যায় না।

বানেশ্বর ইউপি’র মেয়াদ উর্ত্তীণ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজি সুলতান বলেন, মামলাটি খারিজ হওয়ার বিষয়টি শুনেছি। তবে এখানে পৌরসভা না ইউনিয়ন থাকবে সেটা এখনো ঠিক হয়নি। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পক্ষে বিশ্বাসী। বর্তমানে এই এলাকা পরিচালনা করার মত আমার চেয়ে দ্বায়িত্ববান আর কেউ নেই। যার কারণে আমার নিজের অর্থ খরচ করে মামলা চালিয়েছি। আর এলাকার জনগণের সেবা করে আসছি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, মামলা জটিলতার কারণে বানেশ্বর ইউনিয়নের ভোট গ্রহণ দীর্ঘদিন থেকে বন্ধ আছে। সেখানে নির্বাচন দিতে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তবে এখানে পৌরসভা বা ইউনিয়ন হবে সে বিষয়ে কোনো কাগজপত্র আসেনি। আর ভোট যেটায় হউক আমরা প্রস্তুত আছি। নির্দেশনা আসলে অবশ্যই সেখানে ভোট গ্রহণ করা হবে।

Continue Reading

Previous: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অনুমোদনহীন সদস্য অন্তর্ভুক্তির অভিযোগ
Next: রামেকে করোনার উপসর্গে আরও ২ জনের মৃত্যু

Related Stories

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026
রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

September 20, 2026
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

September 20, 2026
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

September 20, 2026
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

September 20, 2026

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

539555
Users Today : 1375
This Month : 118926
This Year : 510991
Total Users : 539555
Views Today : 5226
Total views : 1914681

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.