Skip to content
April 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

চট্টগ্রামে বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহক হয়রানি কয়েকগুণ বেড়েছে

নিউজডেস্ক January 19, 2025

আলো ডেস্ক

চট্টগ্রামে বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহক হয়রানি কয়েকগুণ বেড়েছে। ফলে গ্রাহক সুবিধার কথা বলে প্রিপেইড মিটার স্থাপন করা হলেও গ্রাহক হয়রানি বাড়ায় সরকারি ওই প্রকল্প এখন অনেকটা মুখ থুবড়ে পড়েছে।

মিটার যখন-তখন লক হয়ে যাওয়া, ভুতুড়ে বিল, জরুরি ব্যালান্স বিড়ম্বনা, অতিরিক্ত চার্জ কাটা, রিচার্জ সমস্যা, ব্যাটারি সিন্ডিকেটে পড়ে গ্রাহকদের নাভিশ্বাস উঠছে। ভুক্তভোগীদের সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। রিচার্জ করতে ডিজিট চাপতে গিয়ে তিনবার ভুল হলেই মিটার লক হয়ে যাচ্ছে।

মাঝে মধ্যে সার্ভার জটিলতার কারণেও মিটারে রিচার্জ করা যায় না।ফলে  গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।  চট্টগ্রাম অঞ্চলে আবাসিক ও বাণিজ্যিক মিলে ১১ লাখ ৫৯ হাজার ১৫৮টি প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। সূত্র জানায়, পোস্টপেইডের চেয়ে প্রিপেইড মিটারে দ্বিগুণ বিল আসছে। কার্ড ভরলেই ১৩০ টাকা কেটে রাখা হয়।  নতুন প্রিপেইড মিটার বসাতে গ্রাহকদের বাধ্য করা হচ্ছে।

অথচ প্রিপেইড মিটারে কাগজের বিলের চেয়ে কয়েক গুণ বেশি বিল পরিশোধ করতে হয়। নেয়া হয় অতিরিক্ত চার্জ। আবার রিচার্জ করার পরই দ্রুত টাকা শেষ হয়ে যাচ্ছে। আর জরুরি ব্যালান্স নিলে পরিশোধ করতে হয় অতিরিক্ত চার্জ।

রিচার্জেও নানা ঝামেলা পোহাতে হয়। কারণ সব জায়গায় রিচার্জ কার্ড পাওয়া যায় না। আর ভুলে মিটার ‘লক’ হয়ে গেলে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎহীন থাকতে হয়। মিটার আনলক করতে বিদ্যুৎ অফিসে দিনের পর দিন ধরনা দিতে হয়। তাছাড়া অনেক ক্ষেত্রেই প্রিপেইড মিটারে রিচার্জের সময় আগের ব্যালান্স যোগ হয় না। অথচ নির্দেশনা অনুযায়ী বিতরণ পর্যায়ে গ্রাহককে ডিমান্ড চার্জ, মোট বিলের ৫ শতাংশ বিলম্ব মাশুল (বিলম্বে বিল পরিশোধ) এবং ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়।

সূত্র আরো জানায়, এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) অনুমোদন ছাড়া বিদ্যুৎ ব্যবহারের ওপর কোনো ধরনের চার্জ বা অর্থ আরোপ করার ক্ষমতা বিতরণ কোম্পানির নেই। অথচ দেশের ছয় বিতরণ কোম্পানি এমন সব খাতে গ্রাহকের কাছ থেকে অর্থ নিচ্ছে, যাতে বিইআরসির অনুমোদন নেই। সূত্র আরো জানায়, প্রিপেইড মিটার রিচার্জ করতে গিয়েও ভোগান্তিতে পড়ছে গ্রাহকরা। রিচার্জ করতে মিটারে প্রবেশ করাতে হয় ২০ ডিজিট (সংখ্যা)।

কিন্তু ডিজিট প্রবেশ করাতে গিয়ে কয়েকবার ভুল হলে মিটার লক হয়ে যাচ্ছে মিটার। ফলে অনেক সময় ধরে গ্রাহককে বিদ্যুৎহীন থাকতে হয়। আর মিটার আনলক করতে গিয়ে পিডিবির কিছু কর্মচারীকে টাকা দিতে হয়। তাছাড়া প্রিপেইড বিলে ‘বিবিধ’ নামে একটি শ্রেণিতে গ্রাহকদের কাছ থেকে ইচ্ছেমতো টাকা আদায় করা হচ্ছে।

ফলে বাড়তি চার্জে প্রিপেইড মিটারে গ্রাহকদের আগ্রহ কমছে। এদিকে গ্রাহক ভোগান্তির বিষয়ে পিডিবি চট্টগ্রাম অঞ্চলের জনসংযোগ কর্মকর্তা আকবর হোসেন প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকের হয়রানির কথা কিছুটা স্বীকার করেন।

Continue Reading

Previous: চালু হচ্ছে গ্যাস উৎপাদন, সঞ্চালন, বিতরণ ও বিপণনে মিটারিং ব্যবস্থা
Next: হোয়াটসঅ্যাপে ভুয়া ছবি ধরার সহজ উপায়

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.