লিয়াকত হোসেন
আগামীকাল সোমবার থেকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্টেডিয়াম মাঠে সিরিজের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করা হয়।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং শ্রীলঙ্কা দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। ট্রফি উন্মোচন শেষে দুই দলের অধিনায়কই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের রণকৌশল ও প্রস্তুতির কথা জানান। জয়ের ব্যাপারে আশাবাদী দুই দল।সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল সাড়ে নয়টায় খেলা অনুষ্ঠিত হবে।
