Skip to content
April 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

চাল আমদানির সময় বাড়ল ২৭ দিন: দুইমাসে ৯,৬৬২ টন চাল আমদানি হলেও প্রভাব নেই বাজারে

নিউজডেস্ক January 19, 2025

সংগৃহীত

আলো ডেস্ক

ভারত থেকে বেসরকারিভাবে চাল আমদানির সময় ২৭ দিন বাড়ানো হয়েছে। চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ভারত থেকে চাল আমদানি করতে পারবেন। গত ৬ জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে শুল্কমুক্ত সুবিধায় ৯ হাজার ৬৬২ মেট্রিক টন চাল আমদানি হলেও বেনাপোলসহ যশোরের বাজারে এর কোনও প্রভাব নেই।

স্থানীয় বাজারে চালের দাম তো কমেনি বরং কেজিপ্রতি ৪ থেকে ৫ টাকা বেড়েছে। খাদ্য মন্ত্রণালয়ের  যুগ্ম সচিব মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি ভাবে নন-বাসমতি সিদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে বরাদ্দ করা চাল আমদানির লক্ষ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলার সময়সীমা চাল আমদানির স্বার্থে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্দেশক্রমে বাড়ানো হলো।

আমদানিকারকরা বলছেন, ভারতে চালের দাম বেশি। তাই আমদানিকৃত চালের দামও বেশি। সেজন্য বর্তমান সময়ে চালের দাম কমার কোনও সম্ভাবনা দেখছেন তারা। এখন ধান-চালের ভরা মৌসুম, কৃষকের ঘরে উঠেছে আমন ধান। তারপরও সাধারণ মানুষকে বেশি দামেই চাল কিনে খেতে হচ্ছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, চালের দাম এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, সাধারণ খেটে খাওয়া মানুষদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধমুখীর কারনে স্বল্প আয়ের মানুষদের খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে চালের দাম। বাজারে এমন কোন পণ্য নেই যে তার দাম বাড়েনি। সরকার ভারত থেকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর গত বছরের ১৭ নভেম্বর থেকে এ বছরের ১৬ জানুয়ারি দুইমাসে বেনাপোল বন্দর দিয়ে ৯ হাজার ৬৬২ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

সরকার গত ১৭ নভেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অনুমোদন দেয় তিন লাখ ৯২ হাজার মেট্রিক টন চাল আমদানির। এ সময়ের মধ্যে আশানুরূপ চাল আমদানি না হওয়ায় সময় বৃদ্ধি করে  চলতি মাসের ১৫ জানুয়ারি করে। সেখানে ও দেশের বাজারে চালের দাম না কমায় ভারত থেকে আমদানির জন্য আবারো ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস সময় বৃদ্ধি করেছে সরকার। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মাহবুবুল আলম ফুড প্রডাক্ট, অর্ক ট্রেডিং, সর্দার এন্টারপ্রাইজসহ ৮টি আমদানিকারক প্রতিষ্ঠান বেনাপোল বন্দর দিয়ে এ চাল আমদানি করেছে।

গত বছরের ১৭ নভেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ৯ হাজার ৬৬২ মেট্রিক টন চাল বেনাপোল দিয়ে আমদানি হয়েছে। এ পর্বে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয় ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে। এতে দুই লাখ ৭৩ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল এবং এক লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠান এই স্বল্প সময়ের মধ্যে চাল আমদানি করতে পারেনি।

সরকার মাত্র ২৫ দিন সময় নির্ধারণ করে দেয় আমদানিকৃত চাল বাজারজাত করার জন্য। পরে তা ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ায়। ধীরগতিতে চলছে চাল আমদানি। তবে পর্যাপ্ত পরিমাণে চাল ভারত থেকে আমদানি না হওয়ায় আবারও একমাস সময় বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে পর্যাপ্ত চাল আমদানি হলে হয়তো চালের দাম কমে আসবে। অটোরাইস মিল মালিক ও ধান ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে ধানের দাম বেশি, যে কারণে কমছে না চালের দাম।

এছাড়া ভারতে চালের দাম বেশি, এ কারণে আমদানিকৃত চাল কম দামে বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। শার্শা  উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা জানান, গত আমন মৌসুমে ধান চাষের এই উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ২১১৫০ হেক্টর, চাষ হয়েছে ২১ হাজার ৩৫০ হেক্টর জমিতে।  এবার ধানের বাজার চড়া। ১৩৫০ থেকে ১৪৫০ টাকা মণে দাম পাচ্ছেন কৃষকরা। সরেজমিনে এ অঞ্চলের অটোরাইস মিল ঘুরে দেখা যায়, এখনও ধান কিনতে পারেননি মিল মালিকরা।

কৃষকরা তাদের ধান বাজারজাত করতে পারেননি এখনও। তবে মিল মালিকরা অন্য জেলা থেকে ৩২-৩৪ টাকা কেজি দরে ধান কিনে আনছেন। এসব ধান থেকে মোটা চাল প্রস্তুত করতে খরচ পড়ছে ৫২ টাকা এবং চিকন চাল প্রস্তুত করতে কোনোটা ৬৩ টাকা আবার কোনোটা ৭৩ টাকা পড়ছে। বাজারের পাইকারি চাল ব্যবসায়ী ইকবাল হোসেন জানান, বর্তমানে মোটা চাল ৫২ টাকা, হীরা চাল ৪৮ টাকা, উনপঞ্চাশ চাল ৫৬ টাকা, আঠাশ চাল ৫৮-৬০ টাকা, জিরা মিনিকেট ৭৫, রড মিনিকেট ৬৫ টাকা, ইন্ডিয়ান মিনিকেট ৭৫ টাকা, বাসমতি ৯০, পাইজাম ৫৬ টাকা, স্বর্না ৫৫ টাকা ও নাজিরশাইল ৮০ টাকা কেজি দরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে।

উলাশীর খাজুরা সাজাহান অটো রাইস মিলের মালিক রুহুল আমিন বলেন, হাইব্রিড মোটা চাল ৫১ টাকা ও স্বর্ণা মোটা চাল ৫৩ টাকা কেজি পাইকারিতে বিক্রি হয়েছে। নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করেছে। অপর দিকে ভারত থেকে ও আমদানি স্বাভাবিক রয়েছে। এখন থেকে চালের দাম কমতে থাকবে। যদিও এবার অতিবৃষ্টির কারণে চালের উৎপাদন কমেছে। সে কারণে চাল আমদানি চলমান থাকবে।

বেনাপোল বাজারে চাল কিনতে আসা দিনমজুর ইমরান হোসেন বলেন, বাজারে চালের দাম বেশি। আমরা গরিব মানুষ, দাম না কমলে কীভাবে খাবো? হয়তো সিন্ডিকেটের কারণে দাম কমছে না। তাই আমি মনে করি, প্রশাসন বাজারে নজরদারি করলে দাম অনেকটা কমে যাবে। বেনাপোল বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার বলেন, গত বছরের ১৭ নভেম্বর থেকে চলতি বছরের ১৬ জানুয়ারি দুইমাসে বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় ৯ হাজার ৬৬২ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

যেহেতু চাল একটি নিত্যপণ্য এবং দেশের বাজারে চাহিদা ব্যাপক, সেহেতু আমদানিকৃত চাল বন্দরে আসা মাত্র আমরা দ্রুত ছাড় করণের ব্যবস্থা করছি। চালের দাম নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে।

Continue Reading

Previous: পিলখানার বিস্ফোরক মামলায় দুই শতাধিক আসামির জামিন
Next: সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্য পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে: রিজওয়ানা হাসান

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.