Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

এশিয়া-ইউরোপে দ্রুত ছাড়াচ্ছে বার্ড ফ্লু, বাড়ছে উদ্বেগ

নিউজডেস্ক November 16, 2021

এশিয়া-ইউরোপে দ্রুত ছাড়াচ্ছে বার্ড ফ্লু, বাড়ছে উদ্বেগ
এফএনএস বিদেশ :করোনা মহামারিতে বিপর্যস্ত ইউরোপ ও এশিয়ায় মারাত্মক বার্ড ফ্লুর বেশ কয়েকটি প্রাদুর্ভাব সম্পর্কে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থাকে (ওআইই) জানানো হয়েছে। এই প্রাদুর্ভাব ভাইরাসটির আবার দ্রুত ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে বলে গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

বার্ড ফ্লু হিসেবে পরিচিত অতি-সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার দ্রুত বিস্তার বিশ্বজুড়ে পোল্ট্রি শিল্পকে সতর্ক অবস্থায় রেখেছে। অতীতে এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লাখ লাখ পাখি, হাঁস ও মুরগিকে মেরে ফেলা হয়। বার্ড ফ্লু প্রাদুর্ভাবের কারণে পোল্ট্রি শিল্পের বাণিজ্যে প্রায়ই বিধি-নিষেধ আরোপ করা হয়।

সংবাদমাধ্যম রয়টার্স বলেছে, এই ভাইরাসটি মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে; যে কারণে মহামারি বিশেষজ্ঞদের মনোযোগ আকর্ষণ করেছে বার্ড ফ্লু। চলতি বছরে চীনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অতি-সংক্রামক এইচ৫এন১ ধরন ২১ জন মানুষের শরীরে শনাক্ত হয়েছে; যা গত বছরের তুলনায় অনেক বেশি।

দক্ষিণ কোরিয়ার চুংচিওংবুক-দো শহরে প্রায় ৭ লাখ ৭০ হাজার মুরগির একটি খামারে এই ভাইরাসের প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে বলে সোমবার বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থাকে জানিয়েছে দেশটি। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওআইই।

কোরিয়ার কর্তৃপক্ষ ওই খামারের সব মুরগিকে মেরে ফেলেছে। গত সপ্তাহে জাপানের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা জানায়, চলতি শীত মৌসুমে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি মুরগির খামারে বার্ড ফ্লুর প্রথম প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার এইচ৫এন৮ ধরনের কারণে এই প্রাদুর্ভাব শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

ওআইই বলেছে, ইউরোপে এইচ৫এন১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নরওয়ের রোগাল্যান্ড অঞ্চলে শনাক্ত হয়েছে। সেখানকার ৭ হাজার মুরগির একটি খামারে এই ভাইরাসের প্রাদুর্ভাব শনাক্ত হয়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব সাধারণত শরৎকালে দেখা যায় এবং এই ভাইরাসটি পরিযায়ী বুনো পাখির মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বেলজিয়ামের সরকার দেশটিকে বার্ড ফ্লু প্রাদুর্ভাবের উচ্চ-ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। বার্ড ফ্লুর একটি অতি-সংক্রামক ধরন অ্যান্টওয়ার্পের কাছে বুনো হাঁসের শরীরে শনাক্ত হওয়ার পর সোমবার দেশটির সরকার হাঁস-মুরগি, পাখি এবং অন্যান্য প্রাণীকে বাড়ির ভেতরে রাখার নির্দেশ দিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে প্রতিবেশী ফ্রান্সে এবং গত অক্টোবরে নেদারল্যান্ডসে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়। এছাড়াও যুক্তরাজ্য, স্কটল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, ইতালি ও ডেনমার্কসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অতি-সংক্রামক ধরন এইচ৫ এবং এই৫এন১ এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন প্রান্তে এই ভাইরাসের বিস্তার ঘটছে। তবে হাঁস, মুরগি বা অন্যান্য পাখির মাংস খাওয়ার মাধ্যমে বার্ড ফ্লুর সংক্রমণ ঘটে না।

Continue Reading

Previous: পোল্যান্ড সীমান্ত থেকে শরণার্থী ফেরাবে ইরাক
Next: ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের প্রথম নৌ মহড়া

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.