Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

চালের বাজার নিয়ন্ত্রণে মিলারদের আধিপত্য

নিউজডেস্ক February 11, 2025

সম্পাদকীয়

বাংলাদেশের ধান ও চালের বাজার দীর্ঘদিন ধরেই একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে, যেখানে মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে মিলাররা। সরকারি মজুদ সক্ষমতা যেখানে মাত্র ২২ লাখ টন, সেখানে মিলারদের মজুদ সক্ষমতা প্রায় এক কোটি টন।

বছরের তিনটি মৌসুমে তারা গড়ে ৩৪ লাখ টন চাল মজুদ করে। ফলে বাজারের নিয়ন্ত্রণ কার্যত তাদের হাতেই চলে গেছে। সরকারি নীতির দুর্বলতা এবং বাজার নিয়ন্ত্রণের অভাবে মিলাররা ধান-চালের দামে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে। কৃষকরা উৎপাদন ব্যয়ের তুলনায় ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, মিলার ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের ফলে চালের বিক্রয়মূল্যের ৭১ শতাংশই তাদের পকেটে যায়, আর কৃষক পান মাত্র ২৯ শতাংশ।

এশীয় উন্নয়ন ব্যাংক ও ইফপ্রির গবেষণা বলছে, ভারত ও চীনের তুলনায় বাংলাদেশের কৃষকরা ধানের ন্যায্য দাম সবচেয়ে কম পান। বাংলাদেশে মিলারদের চাল সংগ্রহের অন্যতম মাধ্যম হলো ফড়িয়ারা। ৬২ শতাংশ চালকল মালিক ফড়িয়াদের মাধ্যমে ধান সংগ্রহ করে, ফলে কৃষকরা সরাসরি তাদের উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করতে পারেন না। ভারত ও চীনের চিত্র ভিন্ন; সেখানে অধিকাংশ মিলার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনে, যার ফলে কৃষকরা ন্যায্য মূল্য পেয়ে থাকেন।

বাংলাদেশে মিলাররা বাজারের সিন্ডিকেট তৈরি করে পাইকারি ও খুচরা বাজারে বড় ধরনের মূল্য পার্থক্য সৃষ্টি করছে, যা কৃষকদের আয় কমিয়ে দিচ্ছে। ধান চাষ লাভজনক নয় এমন বাস্তবতায় কৃষকরা বিকল্প ফসল উৎপাদনের দিকে ঝুঁকছে। গবেষণায় দেখা গেছে, ধান চাষে কৃষকের লাভ মাত্র ৭ থেকে ২৯ শতাংশ, যেখানে মাষকলাই, মুগ, রসুন ও আদার মতো ফসল তুলনামূলকভাবে বেশি লাভজনক।

ফলে কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে। অতিরিক্ত মজুদ ক্ষমতা ও চাল সংরক্ষণ সুবিধার কারণে মিলাররা বাজারে কৃত্রিম সংকট তৈরি করে, যা চালের মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। চালের বাজার অস্থিতিশীল হওয়ার মূল কারণ হলো মিলারদের এই বাড়তি মজুদ সুবিধা। এক দশকের ব্যবধানে অটোরাইস মিলগুলোর উৎপাদন ও মজুদ ক্ষমতা অনেক বেড়েছে, যার ফলে কৃষকরা একদিকে ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে ভোক্তারা উচ্চমূল্যে চাল কিনতে বাধ্য হচ্ছেন।

এ সংকট নিরসনে কিছু কাঠামোগত পরিবর্তন জরুরি। সরকারি পর্যায়ে চাল মজুদ ক্ষমতা বাড়াতে হবে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এছাড়াও মিলারদের বাজার নিয়ন্ত্রণ কমাতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকদের সরাসরি বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া, সরকারি খাদ্যশস্য কেনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন, যাতে কৃষকরা ধানের ন্যায্য দাম পেতে পারে।

সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে চালের বাজার আরও বেশি সংকটাপন্ন হবে। কৃষকদের অধিকার নিশ্চিত করতে হলে মিলারদের একচেটিয়া আধিপত্য ভাঙতে হবে এবং ধানের ন্যায্য মূল্যের নিশ্চয়তা বিধান করতে হবে।

Continue Reading

Previous: “সাংবাদিকদের প্রতি হুমকি মূলক বক্তব্য, আলোচনায় মোস্তাফিজ”
Next: দুর্নীতির বড় অভিযুক্তরা পাশের দেশে আছেন: দুদক চেয়ারম্যান

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.