Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

অডিট নিয়ে চরম দ্বন্দ্বে সরকারি দুই সংস্থা

নিউজডেস্ক February 18, 2025

আলো ডেস্ক

অডিট নিয়ে চরম দ্বন্দ্বে সরকারি দুই সংস্থা। পাবলিক অডিট বিল-২০২৪ নিয়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ কার্যালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। আর ওই দ্বন্দ্ব বেশ পুরনো। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ কার্যালয়কে সাংবিধানিক দায়িত্ব পালনে সরকারি সব আয়-ব্যয়ের নিরীক্ষণের সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে। এমনকি নিরীক্ষা কর্তৃপক্ষের এনবিআরের বিভিন্ন কার্যালয়ে নিরীক্ষারও এখতিয়ার রয়েছে। তবে নিরীক্ষা কর্তৃপক্ষ এনবিআরের বিভিন্ন দপ্তরে অডিট বা নিরীক্ষা করতে মাঝেমাঝেই অসহযোগিতামূলক আচরণের শিকার হয়েছে। ওই বিরোধের জেরে চিঠি চালাচালি থেকে শুরু করে সংসদীয় স্থায়ী কমিটি, সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। সর্বোচ্চ আদালতের রায়েও দুই কর্তৃপক্ষের দ্বন্দ্ব কমেনি। বরং নতুন করে পাবলিক অডিট বিল-২০২৪ প্রণয়ন কেন্দ্র করে এ দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ কার্যালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় রাজস্ব বোর্ড সমপ্রতি পাবলিক অডিট বিল-২০২৪ এর খসড়ায় সরকারের সংযুক্ত তহবিলে প্রাপ্ত অর্থ নির্ধারণের পদ্ধতি সঠিক কিনা, তা যাচাই-বাছাই করতে নিরীক্ষা অধিদপ্তরকে অধিকার দিতে নারাজ। এনবিআর বিলের খসড়ায় যুক্তি উপস্থাপন করে বলেছে, সাংবিধানিক ক্ষমতাপ্রাপ্ত নিরীক্ষা কর্তৃপক্ষকে রাষ্ট্রের সব আয়-ব্যয়ের এখতিয়া দেয়া হলেও আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও কাস্টমস আইনের ওপর নিরীক্ষা কর্তৃপক্ষের ক্ষমতা নেই। তবে যে সব রাজস্ব সংযুক্ত তহবিলে প্রাপ্য তা সঠিকভাবে নির্ধারণ, জমা ও হিসাবভুক্ত হয়েছে কিনা, রাজস্ব নিরূপণ বা অ্যাসেসমেন্ট আইনসম্মত হয়েছে কিনা, তা যাচাই করতে পারবে নিরীক্ষা কর্তৃপক্ষ। কিন্তু এনবিআর নিরূপণ পদ্ধতিতে নিরীক্ষা কর্তৃপক্ষ আপত্তি জানিয়েছে। এনবিআরের দাবি- ২০২৩ সালে প্রণীত আয়কর আইন ও কাস্টমস আইনের ৩ ধারা ও মূল্য সংযোজন কর ২০১২ এর ৩ ধারায় উলি­খিত বিষয় দেশের সব আইনের চেয়ে বেশি প্রাধান্য পাবে। কিন্তু আইনজ্ঞদের মতে, সিএজি (অ্যাডিশনাল ফাংশন) অ্যাক্ট-১৯৭৪ এর ৫ (১) ধারায় প্রদত্ত সিএজি ক্ষমতাবলে বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান, পাবলিক এন্টারপ্রাইজ এবং স্থানীয় কর্তৃপক্ষসমূহ অডিট করে। সংবিধানে সিএনজিকে অডিটের পরিধি এবং ব্যাপ্তি নির্ধারণের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। আয়কর, শুল্ক ও মূসক আইনে কর বা শুল্ক নির্ধারণ (অ্যাসেসমেন্ট) বিষয়ে কর কর্তৃপক্ষ ও আদালত ছাড়া কারোর প্রশ্ন তোলার এখতিয়ার নেই বলে এনবিআরের দাবি। কিন্তু সংবিধান অনুযায়ী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ কার্যালয়ের ওপর রাষ্ট্রের সব আয় ও ব্যয়ের নিরীক্ষার দায়িত্ব। অথচ এনবিআরের প্রয়োজনীয় সহযোগিতার অভাবে ওসব দায়িত্ব তারা ঠিকমতো পালন করতে পারছে না। অথচ সাংবিধানিকভাবে সরকারি অর্থের অডিট সিএজিকে দেয়া হয়েছে। সেক্ষেত্রে কর ও শুল্ক সংক্রান্ত আইনে যাই উল্লেখ থাকুক, তা এই অধিকার খর্ব করতে পারে না।

সূত্র জানায়, বিগত ২০২০ সাল থেকে ২০২৪ পর্যন্ত গোপনীয় তথ্য ও বিল অব এন্ট্রিসহ নানা দলিল নিরীক্ষা দলের কাছে উপস্থাপনে দাপ্তরিক অসহযোগিতার কারণে আইসিডি কমলাপুরের কাস্টম হাউসে নিরীক্ষা করা হয়নি। সমপ্রতি কনটেইনার গায়েব সম্পর্কিত কেলেঙ্কারি সামনে আসায় আইসিডি কমলাপুরের অধীনে বিল অব এন্ট্রিসহ অন্যান্য বিল অব এন্ট্রি নিরীক্ষার লক্ষ্যে গত নভেম্বর মাসে একটি চিঠি ইস্যু করা হয়। কিন্তু তিন দফা উদ্যোগেও চট্টগ্রাম কাস্টম হাউস নিরীক্ষা দলকে তথ্য উপস্থাপনে অস্বীকৃতি জানায়। ওই লক্ষ্যে নিরীক্ষা কর্তৃপক্ষ থেকে চিঠি ইস্যু করেও সাড়া পাওয়া যায়নি। পরে বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনায় সমাধান না হলে কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমাধানের পরামর্শ দেয়া হয়। তাছাড়া কর সার্কেল ২৮৮ এর কর কমিশনার ১৪ এর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে। নিরীক্ষা দল মোংলা বন্দরে গেলে সেখানেও অসহযোগিতার সম্মুখীন হয়। তাছাড়া প্রকাশ্যে আসে বিভিন্ন সময়ে নিরীক্ষা কর্তৃপক্ষ ও এনবিআরের বিভিন্ন পর্যায়ের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিরোধ।

সূত্র আরো জানায়, আয়কর আইন ২০২৩ এর ১৯৬ ধারায় উল্লেখ আছে, এই আইন বা বাংলাদেশ বলবৎ অন্য আইনে যাই থাকুক না কেন আয়কর কর্তৃপক্ষ, আপিল ট্রাইবুন্যাল ও সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কেউ কর নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। কাস্টমস আইন ২০২৩ এ উল্লেখ আছে, কাস্টমস দলিল কাস্টমস কর্তৃপক্ষ ও আদালত ব্যতীত অন্য কারো নিকট সরবরাহ দণ্ডনীয় অপরাধ। অনুরূপ, মূসক আইনে উল্লেখ করা হয়েছে, মূসক কর্মকর্তা ব্যতীত অন্য কেউ কর নির্ধারণ ও অডিট করতে পারবে না। কিন্তু আয়কর সংক্রান্ত সিএজির কার্যক্রম পরিচালনা সংক্রান্ত এক রিটের জবাবে ২০২০ সালে সর্বোচ্চ আদালত জানায়, সরকারি অর্থের সব আয় ও ব্যয়ের ওপর নিরীক্ষা করা যথার্থতা, আইনি বৈধতা ও প্রযোজ্যতা নিশ্চিত করতে সিএজিকে ক্ষমতা প্রদান করা হয়েছে। তাছাড়া ২০২৪ সালের ভ্যাট সংক্রান্ত এক মামলায় আপিল বিভাগ জানিয়েছে, শুল্ক এবং ভ্যাট পরিশোধ সত্ত্বেও আমদানিকারক এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের রেকর্ড পরীক্ষা করার ক্ষমতা নিয়ন্ত্রক ও নিরীক্ষা মহাপরিচালকের রয়েছে। একই রায়ে আরো বলা হয়েছে, যদি নিরীক্ষা বিভাগ মনে করে যে ভ্যাট এবং অন্যান্য শুল্ক নির্ধারণে অনিয়ম হয়েছে, তাহলে রাজস্ব বোর্ডকে ভ্যাট প্রদানকারী এবং সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নথি নিরীক্ষা বিভাগকে সরবরাহ করবে।

এদিকে নিরীক্ষা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এনবিআরের প্রায় ৫৫ হাজার কোটি টাকার পুঞ্জীভূত নিরীক্ষা আপত্তি অনিষ্পন্ন রয়েছে। সরকারি আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রস্তাবিত অডিট বিল পাস হওয়া আবশ্যক বলে আর্থিক খাত সংশ্লিষ্ট অনেকে মনে করে।

Continue Reading

Previous: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: কোথায় এবং কিভাবে দেখবেন?
Next: পাঠ্যবই সংকট দ্রুত শিক্ষার্থীদের হাতে তুলে দিন

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.