রাজশাহী'তে গৃহবধুকে পুড়িয়ে হত্যা,পলাতক স্বামী ও তার ১ম স্ত্রী গ্রেপ্তার
ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে এক গৃহবধুকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার স্বামী ও সতীনকে গ্রেপ্তার করে রাজশাহী র্যাব-৫।
গ্রেপ্তারকৃতরা হলেনঃ মোঃ আলমগীর হোসেন রয়েল, তার ১ম স্ত্রী মোসাঃ সেলিনা বেগম। গত বৃহস্পতিবার রাত্রি দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ আলমগীর হোসেন রয়েল (৪২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সবজিপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
আর তার সঙ্গে গ্রেপ্তার হওয়া মোসাঃ সেলিনা বেগম (৪৫) রয়েলের ১ম স্ত্রী। নিহত মোসাঃ হেলেনা বেগম (৩৫) রয়েলের ২য় স্ত্রী ছিলেন। রাজশাহী র্যাব-৫ সূত্র থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, রয়েল ২ বৎসর আগে মোসাঃ হেলেনা বেগমকে ২য় স্ত্রী হিসাবে বিবাহ করেন। বিবাহের পর থেকে ১ম-২য় স্ত্রী’র মধ্যে ঝগড়া- বিবাদ, কলহ চলে আসছিল।
গত ১৫ ই ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল ৯ টার দিকে হেলেনার এক প্রতিবেশী তার মাকে মোবাইল ফোনে জানান, তার মেয়ে মারা গেছেন। ইহার পরে হেলেনার মা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান যে, আগুনে পুড়ে তার মেয়ের দেহ নিথর পড়ে আছে।
রাজশাহী র্যাব-৫ থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, ১৪ ই ফেব্রুয়ারী রাত্রি ৮টা থেকে ১৫ই ফেব্রুয়ারী সকাল ৮ টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা কেউ হেলেনা বেগমকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেপ্তারে তদন্তে নামে র্যাব-৫। হত্যাকান্ডের পর থেকেই সন্দেহভাজন আসামীরা আত্মগোপনে চলে যায়।
