Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

আমাদের সব অর্জনের পেছনে বিভিন্ন ধর্মের মানুষের অবদান রয়েছে: ধর্ম উপদেষ্টা

নিউজডেস্ক February 23, 2025

তথ্যবিবরণী

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশের ৫৪ বছরের অভিযাত্রায় আমাদের যত অর্জন, সেই অর্জনের পেছনে বিভিন্ন ধর্মের মানুষের ভূমিকা এবং অবদান রয়েছে। এখানে বিশেষ কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায় নয়, বরং এদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং উন্নতির পিছনে সব ধর্মের মানুষের অবদান, ত্যাগ এবং তাদের কুরবানি রয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী উত্তম মেষপালক ক্যাথেড্রাল চার্চে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, একটি বাগানে যদি বিভিন্ন বর্ণের ও সুবাসের ফুল না থাকে সেটা কোনোদিন বাগান নামে পরিচিত হতে পারে না। এ দেশে নানা ধরনের মানুষ বাস করবে। এখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, প্যাগোডা থাকবে।

আমাদের দেশে সবার সমান অধিকার রয়েছে এমন মন্তব্য করে খালিদ হোসেন বলেন, আমি আপনি ব্যবসা করতে পারি, বাণিজ্য করতে পারি, কথা বলতে পারি। তবে মাঝে মাঝে কিছু চক্র, আমাদের সম্প্রীতি নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা মাঝে মধ্যে সমস্যা তৈরি করে। আমাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে, যাতে আমাদের শতবছর ধরে যে প্রীতির বন্ধন বিরাজ করছে, এটাকে কেউ যেন বিনষ্ট করে না দেয়। কোনো দুর্বৃত্ত যদি কোনো উপাসনালয় অপবিত্র করতে চায়, আমরা তাদের কঠোর হস্তে দমন করবো।

ক্যাথেড্রাল চার্চের ভক্তদের সাথে মিলিত হওয়াকে তাঁর খুশির বিষয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমি যখন কুয়াকাটা গিয়েছি, সাঁওতাল জনগোষ্ঠী, রাখাইন জনগোষ্ঠীর সাথে আমার দেখা হয়েছে। আমি পূর্বে রাজশাহীর গোদাগাড়ীতে শ্রী শ্রী গৌরাঙ্গবাড়ি ভিজিট করেছি, দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আমাদের যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সৌহার্দ্য রক্ষা করতে হবে। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবো, এটা আমাদের সাংবিধানিক অধিকার। ধর্মপালন, ধর্মচর্চা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করার অধিকার আমাদের সাংবিধানিকভাবে স্বীকৃত।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি উদাহরণ দেওয়ার মত মন্তব্য করে উপদেষ্টা বলেন, এদেশ আমাদের সবার, প্রত্যেকে এ দেশকে ভালোবাসবো। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো শত্রু আমাদের এ অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। আর আমরা হানাহানিতে লিপ্ত হলে, এক শ্রেণির মানুষ ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ পাবে। আমাদের শান্তিপূর্ণভাবে বসবাস করার যে পরিবেশ পূর্বেই তৈরি হয়ে আছে, আগামী দিনে তা আরও বেগবান হবে।

এসময় উপদেষ্টা উত্তম মেষপালক ক্যাথেড্রাল চার্চের সেমেট্রি সংস্কারের জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সেখানকার বিদ্যালয়ের হতদরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অনুদান সহায়তার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজশাহী ক্যাথেড্রাল ধর্ম প্রদেশের ফাদার ফাবিয়ান মারান্ডী ভিকার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জন গোমেজ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিরমল রোজারিওসহ চার্চের ভক্ত অনুসারীরা উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Next: রাজশাহীতে লাইফ কেয়ার মেডিকোর দেওয়া ওষুধ খেয়ে শিশু অসুস্থ্য

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.