Skip to content
October 5, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রমজানে গ্যাস ও বিদ্যুৎ সংকট দুর করতে

নিউজডেস্ক February 27, 2025

সম্পাদকীয়

অনেক জায়গায় দিনের বেলায় গ্যাস থাকছে না। রান্নার চুলা জ্বালাতে রাতের জন্য অপেক্ষা করতে হয়। দেশে গ্যাসের উৎপাদন টানা কমছে। গ্যাস সরবরাহে অগ্রাধিকার তালিকায় রয়েছে বিদ্যুৎ ও শিল্প খাত। আমদানি করেও চাহিদামতো সরবরাহ করা যাচ্ছে না। তাই রেশনিং করে (এক খাতে কমিয়ে, আরেক খাতে বাড়ানো) পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। গ্যাস সরবরাহে অগ্রাধিকার তালিকায় রয়েছে বিদ্যুৎ ও শিল্প খাত। এতে আবাসিক খাতের অনেক গ্রাহক দিনের বেশির ভাগ সময় গ্যাস পাচ্ছেন না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পবিত্র রমজান মাসেও ভোগাতে পারে রান্নার চুলা। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। ৩০০ কোটি ঘনফুট সরবরাহ পেলে মোটামুটি চাহিদা মেটানো যায়। এখন সরবরাহ হচ্ছে ২৬০ থেকে ২৬৫ কোটি ঘনফুট। রমজান মাসে এটি বেড়ে ২৮০ থেকে ২৮৫ কোটি ঘনফুট হতে পারে। বিগত বছরে একই সময়ে গ্যাসের সরবরাহ প্রায় একই পরিমাণ ছিল।

তবে এবার বিদ্যুৎ খাতে গত বছরের চেয়ে বাড়তি সরবরাহ করা হবে। দেশে একসময় দিনে ২৭০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হতো। ২০১৮ সালের পর থেকে উৎপাদন কমতে থাকে। ঘাটতি পূরণে এলএনজি আমদানির দিকে ঝুঁকে যায় বিগত আওয়ামী লীগ সরকার। নতুন গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোয় তেমন জোর দেয়নি তারা। গত বছরও দিনে গ্যাস উৎপাদিত হতো ২০০ থেকে ২১০ কোটি ঘনফুট।

উৎপাদন কমে এখন ১৯০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে। আর আমদানি করা এলএনজি থেকে সরবরাহ করা হচ্ছে ৭০ থেকে ৭৫ কোটি ঘনফুট। রমজান মাসে বাড়তি এলএনজি আমদানি করে দিনে অন্তত ৯০ কোটি ঘনফুট সরবরাহের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। যখন গ্যাস-বিদ্যুতের সংকট বিশেষ কোনো খাতে থাকে, অন্য খাতে সরবরাহ কিছুটা কমিয়ে সামাল দেওয়া যায়। কিন্তু সংকটটা সব খাতে বিস্তৃত থাকলে আর সামাল দেওয়ার সুযোগ থাকে না।

বহু বছর ধরেই দেশে গ্যাসের উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম। ফলে এক খাতে সরবরাহ কমিয়ে অন্য খাতে বাড়ানোর কৌশল নিয়েছিল সরকার। বর্তমানে পরিস্থিতি এতটাই নাজুক যে কোনো হিসাব-নিকাশই মিলছে না। প্রতিবছরই গ্যাস-বিদ্যুতের চাহিদা বাড়লেও উৎপাদন কমছে। জনজীবন ও অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ছে। জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জেলা প্রশাসকদের উদ্দেশে বক্তব্যে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি না চালানোর নির্দেশ দিয়েছেন।

আশা করি, এসি ব্যবহারে মিতব্যয়ী হলে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হবে। কিন্তু তাতে রোজায় যে বাড়তি বিদ্যুৎ প্রয়োজন হবে, সেটা পূরণ হবে কি? গ্যাস-বিদ্যুৎ নিয়ে অতীত সরকারের ভুলনীতি থেকে বেরিয়ে এসে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে। ঢাকার বাসাবাড়িতে গ্রাহকেরা নিয়মিত বিল পরিশোধ করেও কেন গ্যাস পাচ্ছেন না, সেই প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস অপচয় রোধে জোরালো ব্যবস্থা নিতে হবে।

Continue Reading

Previous: বরেন্দ্র কলেজে ছাত্র রাজনীতি বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি
Next: ডাকাত ও ছিনতাইকারীদের দাপটে অনিরাপদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

October 5, 2026
বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা অনুষ্ঠিত

বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা অনুষ্ঠিত

October 5, 2026
কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা প্রদান

কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা প্রদান

October 5, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা

October 5, 2026
রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

October 4, 2026
রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাজশাহীতে শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম SATT Academy-এর এক দশকের পথচলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘আলোকযাত্রা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

October 4, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

October 4, 2026
রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

রাবি ছাত্রীকে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব, যুবককে পুলিশে সোপর্দ

October 4, 2026

আরও খবর

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রবি বোলার হান্টে রাজশাহী বিভাগীয় বাছাইপর্বে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক

October 5, 2026
বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়ন নিয়ে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে এডিবি’র প্রতিনিধি দলের সাথে রাসিকের সভা অনুষ্ঠিত

October 5, 2026
কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা প্রদান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

কবি মিঠুন কুমার ঘোষকে সাহিত্য সম্মাননা প্রদান

October 5, 2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা

October 5, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

614559
Users Today : 2366
This Month : 20839
This Year : 585995
Total Users : 614559
Views Today : 14400
Total views : 2329031

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.