Skip to content
September 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধারের কার্যক্রম শুরু

নিউজডেস্ক March 7, 2025

রাজশাহীতে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধারের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর ঘোষপাড়া মোড় এলাকায় ভরাট হওয়া একটি পুকুর পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করেছে প্রশাসন। এটি ‘জোড়া পুকুর’ নামে পরিচিত এবং এর আয়তন প্রায় সাড়ে ৩ বিঘা। পুকুরটি সংরক্ষণের তালিকায় ছিল, কিন্তু সম্প্রতি এটি ভরাট হতে থাকে। স্থানীয়রা জানায়, ভরাটের কাজটি একটি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সহায়তায় চলছিল। নগরের বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে শ্রমিকদের নিয়ে এই উদ্ধার কার্যক্রম শুরু করেন।

যদিও এটি ব্যক্তিমালিকানাধীন, তবে রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষণের তালিকায়ও রয়েছে। স্থানীয় অংশীদারদের সঙ্গে চুক্তি করে ঠিকাদার হিকু সম্প্রতি পুকুরটি ভরাটের কাজ শুরু করেছিলেন। হিকুকে আড়াল থেকে সহোযোগিতা করছিলেন রাজনৈতিক দলের এক প্রভাবশালী ব্যক্তি বলে জানান স্থানীয়রা।

একসময় রাজশাহীতে অসংখ্য পুকুর ছিল, কিন্তু অধিকাংশই এখন ভরাট হয়ে গেছে। ২০১৪ সালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সংগঠন হাইকোর্টে রিট করলে, বোয়ালিয়া ভূমি কার্যালয় ৯৫২টি পুকুরের অস্তিত্ব চিহ্নিত করে। ২০২২ সালের ৮ আগস্ট হাইকোর্ট রাজশাহীর সব পুকুর সংরক্ষণ ও ভরাট হওয়া পুকুরগুলো পুনরুদ্ধারের নির্দেশ দিলেও আজ অবদি একটি পুকুরও আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়নি। সেবিবেচনায় ঘোষপাড়ার এই পুকুরটিকে বলা যায় সর্বপ্রথম পুনরুদ্ধার। এ অবস্থায় ঘোষপাড়া ফকিরপাড়া মহল্লার এই পুকুরটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী ও পরিবেশবাদীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে পুকুরটি ভরাট করা হয়েছিল। ২১ জন শ্রমিক মিলে উদ্ধার পতিত মাটি অপসারণের কাজ করেন। শ্রমিকরা পুকুরে ফেলা মাটি কেটে পাড়ে তুলছেন।

পুকুরের সামনে একটি নোটিশ টাঙানো হয়েছে, সেখানে লেখা আছে ‘এই পুকুর ভরাট করা নিষিদ্ধ। ময়লা-আবর্জনাসহ অন্য কোনো ভাবে পুকুর ভরাট করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে সহকারী কমিশনার, বোয়ালিয়া, রাজশাহী।

শ্রমিকদের সর্দার রেজাউল করিম বলেন, সকালে এসিল্যান্ড স্যার এসে মাপজোখ করে দেখিয়ে দিয়েছেন, কত দূর পর্যন্ত মাটি কেটে তুলতে হবে। আমরা সেই অনুযায়ী কাজ করছি।

ভূমি অফিসের কর্মচারীরা জানান, পুকুরটির আয়তন প্রায় সাড়ে তিন বিঘা। এর মধ্যে দুই পাড়ে প্রায় ১৫ কাঠার অধিক স্থান ভরাট করে ফেলা হয়েছিল। ভরাট কার্যক্রম চলমানও ছিল। কৌশলে খুব ধীর গতিতে পুকুরটি ভরাট করা হচ্ছিল। স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে ক্ষমতার বলে পুকুরটি ভারট করছিলেন হিকু নামের এক ব্যক্তি। প্রশাসন খতিয়ান অনুযায়ী মূল পুকুরের জায়গা উদ্ধার করবে এবং সেই মাটি পাড়ের অংশে ফেলা হবে।

বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বলেন, স্থানীয়রা আমাদের জানান যে পুকুরটি ভরাট হচ্ছে। তাই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। পুকুর ভরাটের বিষয়ে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

রাজশাহীর পরিবেশবাদীরা মনে করছেন, প্রশাসনের এই পদক্ষেপ নগরীর অন্যান্য ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাকি পুকুরগুলোও সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হবে।

Continue Reading

Previous: গোল্লাপাড়ায় সন্ত্রাস মুক্ত বাজার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল!
Next: জুলাই আন্দোলনের বিরোধিতা, অবমাননা ও হামলার অভিযোগে রুয়েটে ৩ শিক্ষকসহ বরখাস্ত ৪

Related Stories

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

September 27, 2026
শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক

September 27, 2026
গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ীর এএসপি আব্দুস ছালামকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

September 27, 2026
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

September 27, 2026
বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় ভুল চিকিৎসায় দুটি গরুর মৃত্যুর অভিযোগ

September 27, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

575890
Users Today : 3790
This Month : 155261
This Year : 547326
Total Users : 575890
Views Today : 18391
Total views : 2106371

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.